ঢাকা শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

নিজেকে পূর্ণ করতে পুরুষের প্রয়োজন নেই : সারা


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৮-৫-২০২৬ দুপুর ২:৭

বলিউড তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনার শেষ নেই। তবে বিয়ে বা সম্পর্ক নিয়ে যখন অনেকেই সামাজিক চাপ অনুভব করেন, তখন ব্যতিক্রমী অবস্থান নিয়েছেন অভিনেত্রী সারা আলি খান। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন- নিজেকে পূর্ণ বা সম্পূর্ণ করার জন্য কোনো পুরুষের প্রয়োজন নেই।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে নিজের জীবনদর্শন নিয়ে খোলামেলা কথা বলেন এই অভিনেত্রী। সেখানে তিনি জানান, সম্পর্ক বা বিয়ের বিষয়ে তিনি তাড়াহুড়োর পক্ষে নন; বরং সময় ও সঠিক মানুষের অপেক্ষাতেই বিশ্বাসী।
সারা আলি খান বলেন, তিনি সমাজের চাপ নয় বরং নিজের অনুভূতিকে গুরুত্ব দেন। তার মতে, ভুল মানুষের সঙ্গে সম্পর্কের চেয়ে একা থাকা অনেক বেশি শান্তির। জীবনের অভিজ্ঞতা থেকে তিনি দেখেছেন, অনেক সাজানো সম্পর্কও ভেঙে যেতে পারে- তাই সিদ্ধান্তে ধৈর্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
তিনি আরও জানান, নিজের ক্যারিয়ার ও ব্যক্তিগত পরিচয় গড়ে তোলাকেই এখন বেশি গুরুত্ব দিচ্ছেন। আত্মনির্ভরতা তার কাছে সম্পর্কের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ একটি বিষয়।
সাক্ষাৎকারে সারা আরও বলেন, তিনি নিজেকে পূর্ণ একজন মানুষ হিসেবেই দেখেন। কারও উপস্থিতি তাকে সম্পূর্ণ করবে- এমন ধারণায় তিনি বিশ্বাসী নন। একাকী জীবনেও তিনি সন্তুষ্ট এবং মানসিকভাবে স্থিতিশীল আছেন বলেও উল্লেখ করেন এই অভিনেত্রী।
বিয়ে প্রসঙ্গে তিনি জানান, সবকিছু তিনি সময়ের ওপর ছেড়ে দিয়েছেন। তার বিশ্বাস, সঠিক সময় এলে সঠিক মানুষ নিজে থেকেই জীবনে আসবে।
নিজের ব্যক্তিত্ব নিয়ে কথা বলতে গিয়ে সারা নিজেকে “গ্রিন ফ্ল্যাগ” বলেও উল্লেখ করেন। তার দাবি, তিনি অন্যের জন্য ক্ষতিকর নন এবং সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক থাকার চেষ্টা করেন।
পেশাগত জীবনে বর্তমানে নতুন কাজ নিয়ে ব্যস্ত আছেন সারা। তার অভিনীত নতুন সিনেমা পতি পত্নী অর ওহ দো মুক্তির পর দর্শকদের কাছ থেকে ভালো সাড়া পাচ্ছে। কমেডি ঘরানার এই ছবিতে তার স্বতঃস্ফূর্ত অভিনয় প্রশংসিত হচ্ছে বলেও জানা গেছে।

 

Aminur / Aminur

আজ ‘স্বপ্নের নায়ক’ সালমান শাহর জন্মদিন

দ্বিতীয় বিয়েকে সৌভাগ্য বললেন শবনম ফারিয়া

এবার ‘বাজে স্বভাব’ নামে রেহানের একক শো

নারীদের জন্য বিশেষ ছুটির দাবি শ্রুতি হাসানের

ফিরেও হলো না ফেরা!

বলিউডে রাজত্ব করেছেন এক যুগ, কিন্তু ভালোবেসেছেন বাংলাকে

সালমান শাহ: একজন সিনে জগতের ‘টাইম ট্রাভেলার’

সীমান্তঘেঁষা মানুষের গল্প নিয়ে ‘ডাঙগোয়াল’

পরিচালনায় ২৫ বছর, চয়নিকা চৌধুরীর চার বিশেষ আয়োজন

নতুন ভূমিকায় প্রসেনজিৎ

২০তম বিবাহবার্ষিকীতে কেন নতুন করে বিয়ে করলেন সুরিয়া-জ্যোতিকা?

সম্পর্ক স্থায়ী করতে শুধু ভালোবাসা যথেষ্ট নয়

কানাডায় টরন্টো ফিল্ম ফেস্টিভ্যাল: বিশ্বসিনেমার বর্ণাঢ্য আয়োজন