ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

পর্তুগালে প্রথমবার কাওয়ালী সন্ধ্যা, প্রবাসী বাংলাদেশিদের প্রাণবন্ত অংশগ্রহণ


নুরুজ্জামান সেলিম, পর্তুগাল photo নুরুজ্জামান সেলিম, পর্তুগাল
প্রকাশিত: ১৮-৫-২০২৬ দুপুর ৩:৫৩

পর্তুগালে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো কাওয়ালী সন্ধ্যা, যা প্রবাসী বাংলাদেশিদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। রাজধানী লিসবনের দিজাজ রেস্টুরেন্টের হলরুমে ১৭ মে, রবিবার কাজা দো বাংলাদেশের সাংস্কৃতিক শাখার উদ্যোগে এই বিশেষ আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন পর্তুগালের জনপ্রিয় সংগীতশিল্পী শামসুল ইসলাম ও কাজী মইনুর ইসলাম। তাঁদের পরিবেশিত কাওয়ালী সংগীত উপস্থিত দর্শকদের মুগ্ধ করে এবং অনুষ্ঠানে এক প্রাণবন্ত সাংস্কৃতিক পরিবেশের সৃষ্টি হয়।

প্রথমবারের মতো এমন আয়োজন করায় উপস্থিত সবাই আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে ভবিষ্যতে আরও নিয়মিত ও মানসম্মত সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনের আহ্বান জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাজা দো বাংলাদেশের সভাপতি রনি হোসাইন, পর্তুগাল বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি রাসেল আহম্মেদ, উপদেষ্টা জাহিদ কায়সার, কাজা দো বাংলাদেশের এক্সিকিউটিভ মেম্বার মাছুম আহমদ, পর্তুগাল বাংলা প্রেসক্লাব ও কাজা দো বাংলাদেশের সাধারণ সম্পাদক শহীদ আহমদ (প্রিন্স), কাজা দো বাংলাদেশ এক্সিকিউটিভ মেম্বার ইকবাল হোসেন কাঞ্চন, এক্সিকিউটিভ মেম্বার হাফিজ আল আসাদ এবং এক্সিকিউটিভ মেম্বার শাহীন আহমদ।

এছাড়াও উপস্থিত ছিলেন পর্তুগাল বাংলা প্রেসক্লাবের সদস্য জহিরুল ইসলাম, এনামুল হক খান, নুরুজ্জামান সেলিম, হুমায়ুন আহমেদ শ্রাবণ, আর জে হৃদয়সহ আরও অনেকে।

সামগ্রিকভাবে, এই কাওয়ালী সন্ধ্যা প্রবাসে বাংলা সংস্কৃতি চর্চার এক নতুন দিগন্ত উন্মোচন করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এমএসএম / এমএসএম

লোহিত সাগরে নৌ চলাচল নিরাপদ রাখা আন্তর্জাতিক দায়িত্ব: সৌদি আরব

সৌদি আরবের তায়েফ -রিয়াদ সড়কে দুর্ঘটনায় চার বাংলাদেশি নিহত

রিয়াদ দূতাবাসে প্রবাসী সাংবাদিকদের সঙ্গে রাষ্ট্রদূতের মতবিনিময়, পাসপোর্ট সেবা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য

সৌদি আরবে ওমরাহ পালনে ভিপি আনসুর উদ্দিন, জেদ্দা বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা

জেদ্দায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের প্রস্তুতি, গঠন হলো আয়োজক কমিটি

বাংলাদেশ-সৌদি বাণিজ্যে নতুন সম্ভাবনা সৌদি বাজারে বাড়ছে বাংলাদেশি পণ্যের চাহিদা, খুলছে নতুন উদ্যোক্তাদের দুয়ার

প্রবাসী উদ্যোক্তা মোহাম্মদ আইয়ুবের আক্ষেপ—দেশে সৎভাবে ব্যবসা করতে নানা বাধার অভিযোগ

লাওসে বাংলাদেশ কমিউনিটি ওয়েলফেয়ার কমিটির সংবর্ধনা অনুষ্ঠান

বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবাসী দলের উদ্যোগে খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জ্ঞাপন

অ্যান্ডি হলকে ৫ লাখ রিঙ্গিত জরিমানা

জেদ্দা টাওয়ারের নির্মাণকাজ ৪৩০ মিটার উচ্চতায়, ছাড়িয়েছে বুর্জ খলিফার অর্ধেক উচ্চতা

রিয়াদে সোফা কারখানায় ভয়াবহ আগুন, প্রাণ গেল বহু বাংলাদেশির

রেড সি ফিল্ম ফেস্টিভ্যালে প্রথমবারের মতো বাংলাদেশ: জেদ্দায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা