ঢাকা মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

নির্জন ঘরে ডেকে যৌন হয়রানি, আইনি পথে হাঁটলেন অভিনেত্রী


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৯-৫-২০২৬ দুপুর ৪:০

পরিচালক দেবালয় ভট্টাচার্য ও অভিনেত্রী অঙ্কিতা চক্রবর্তীকে ঘিরে টালিউডে শুরু হয়েছে নতুন বিতর্ক। পরিচালকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনে সরাসরি আইনি পথে হাঁটলেন অভিনেত্রী অঙ্কিতা। সম্প্রতি আইনজীবী প্রিয়ম দের মাধ্যমে দেবালয়ের বিরুদ্ধে ইতিমধ্যেই আইনি নোটিশ পাঠিয়েছেন এই অভিনেত্রী।
একই ইস্যুতে সোমবার কলকাতায় সাংবাদ সম্মেলন করেছেন অঙ্কিতা। এসময় তিনি জানান, একটি নৈশপার্টিতে পরিচালক তাকে জোর করে নির্জন ঘরে নিয়ে গিয়ে চুমু খাওয়ার চেষ্টা করেছিলেন।
অঙ্কিতার দাবি, দেবালয়কে ইতিমধ্যেই আইনি নোটিশ পাঠানো হয়েছে। সেখানে পরিচালককে ৭ দিনের মধ্যে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে ক্ষমা চেয়ে নিজের আচরণের দায় স্বীকার করার কথা বলা হয়েছে। তা না হলে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।
সাংবাদ সম্মেলনে অঙ্কিতা আরও জানান, দেবালয়কে আগে থেকে চিনতেন বলে পার্টিতে তার উপস্থিতিতে কোনও অস্বস্তি হয়নি। কিন্তু আচমকাই পরিচালক তার হাত ধরে একটি ঘরে টেনে নিয়ে যান এবং দেওয়ালে ঠেসে জোর করে চুমু খাওয়ার চেষ্টা করেন। পরিস্থিতি বুঝে তিনি নিজেকে সরিয়ে বেরিয়ে আসেন।
অন্যদিকে, অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন পরিচালক দেবালয় ভট্টাচার্য। তার দাবি, সোশ্যাল মিডিয়ায় তাকে হেনস্থা করার উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে এই অভিযোগ আনা হয়েছে। নির্মাতা জানিয়েছেন, তিনিও আইনি পথে লড়বেন।
দেবালয়ের কথায়, ‘যদি অভিযোগ সত্যি হত, তাহলে সঠিক আইনি প্রক্রিয়াতে এগোনো হত। সংবাদমাধ্যমের সামনে বিষয়টি আনার পেছনে অন্য উদ্দেশ্য রয়েছে।’
এর আগেই সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট করেছিলেন অঙ্কিতা। সেখানে তিনি অভিযোগ করেন, মদ্যপ অবস্থায় পরিচালক তার সঙ্গে অশালীন আচরণ করেছিলেন এবং বাধা দেওয়ার পর তাকে কাজ থেকেও সরিয়ে দেওয়া হয়।
প্রসঙ্গত, ছোটপর্দার জনপ্রিয় মুখ অঙ্কিতা ‘ইষ্টিকুটুম’ ধারাবাহিকের মাধ্যমে বিশেষ পরিচিতি পান। পাশাপাশি একাধিক ব্যোমকেশ সিরিজেও অভিনয় করেছেন তিনি।
অন্যদিকে দেবালয় ভট্টাচার্য ‘ড্রাকুলা স্যার’, ‘মন্টু পাইলট’ এবং ‘ইঁদুবালা ভাতের হোটেল’-এর মতো আলোচিত কাজের জন্য পরিচিত। এখন এই বিতর্ক কোন দিকে মোড় নেয়, সেদিকেই নজর টালিউডের। সূত্র: দ্য ওয়াল ও আনন্দবাজার অনলাইন

 

Aminur / Aminur

নির্জন ঘরে ডেকে যৌন হয়রানি, আইনি পথে হাঁটলেন অভিনেত্রী

শাকিরার পোশাকে ব্যতিক্রমী ডিজাইন, তুললেন ঝড়!

বাংলা গান নিয়ে ভিন্ন ধরার স্বপ্ন দেখেন গীতিকার তামভীর আহমেদ

নিজেকে পূর্ণ করতে পুরুষের প্রয়োজন নেই : সারা

স্বামীর পরকীয়ার অভিযোগে মুখ খুললেন সুবাহ

সিঙ্গেল হওয়ায় মুক্ত পাখির মতো জীবনযাপন করতে পারি: রাইমা

‘লোকে বলতো বুড়ি হয়ে গেছে, অদ্ভুত দেখতে লাগছে’

বিজ্ঞাপনে জুটি বাঁধলেন হেদায়েত তুর্কী এবং আঁখি চৌধুরী

থালাপতির সিনেমা ফাঁসের ঘটনায় গ্রেপ্তার ৩

নিষিদ্ধ হয়েও পাকিস্তানে শীর্ষে ‘ধুরন্ধর’

কারিনা কায়সার আর নেই

ঈদে আসছে জীবনানন্দের ‘বনলতা সেন’

মুক্তি পাচ্ছে মুর্তজা পলাশ ও আহসান মিহির ও সৌমির রোমান্টিক নাটক ‘বোকা মানুষ’