তিন নায়িকায় সঙ্গে রোমান্সে মেতেছেন শাকিব
আসন্ন ঈদুল আজহায় প্রেক্ষাগৃহ কাঁপাতে আসছে ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানের নতুন সিনেমা ‘রকস্টার’। সিনেমাটি মুক্তির দিন যত ঘনিয়ে আসছে, দর্শকদের মাঝে কৌতূহল ততটাই বাড়ছে। সম্প্রতি প্রকাশ পেয়েছে এই সিনেমার দ্বিতীয় টিজার। আর তাতেই রীতিমতো ঝড় তুলেছেন শাকিব খান।
তবে এবার আর একজন নয়, পর্দায় একসঙ্গে তিনজন নায়িকার সঙ্গে রোমান্সে মেতে উঠতে দেখা গেছে এই মেগাস্টারকে। ‘রকস্টার’-এর নতুন এই টিজারে শাকিব খানের সঙ্গে গ্ল্যামারের ঝলক দেখিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর, মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা এবং সুনিধি নায়েক।
তিন ভিন্ন ঘরানার নারী চরিত্রকে ঘিরে একজন রকস্টারের জীবনের গল্প কতটা রহস্যময় হয়ে উঠতে পারে, টিজারে তারই এক ঝলক দেখা মিলেছে।
টিজারটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে শাকিব ক্যাপশনে লেখা হয়েছে, ‘আগুন যতো উজ্জ্বল হয়, তার অন্ধকারটাও ততো গভীর হয়। তবুও গভীরতম অন্ধকারের মাঝেও, একটি ভালোবাসার ফুল ফুটবার পথ খুঁজে নিতে পারে।’ ‘নো ওয়ান লাভস মি’ গানের ব্যাকগ্রাউন্ড স্কোরে তৈরি এই টিজারটি নেটিজেনদের মাঝে বেশ সাড়া ফেলেছে।
শুধু রোমান্সই নয় তারকাখ্যাতির চাপ, ভেতরের আবেগ আর তীব্র দ্বন্দ্বের মিশেলে এক রকস্টারের উত্থান-পতনের গল্পই সিনেমাটিতে ফুটিয়ে তোলা হয়েছে। তিন নায়িকার উপস্থিতিতে এই রকস্টারের জীবনে শেষ পর্যন্ত কী ঘটতে যাচ্ছে সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে দর্শক মহলে।
এমএসএম / এমএসএম
আজ ‘স্বপ্নের নায়ক’ সালমান শাহর জন্মদিন
দ্বিতীয় বিয়েকে সৌভাগ্য বললেন শবনম ফারিয়া
এবার ‘বাজে স্বভাব’ নামে রেহানের একক শো
নারীদের জন্য বিশেষ ছুটির দাবি শ্রুতি হাসানের
ফিরেও হলো না ফেরা!
বলিউডে রাজত্ব করেছেন এক যুগ, কিন্তু ভালোবেসেছেন বাংলাকে
সালমান শাহ: একজন সিনে জগতের ‘টাইম ট্রাভেলার’
সীমান্তঘেঁষা মানুষের গল্প নিয়ে ‘ডাঙগোয়াল’
পরিচালনায় ২৫ বছর, চয়নিকা চৌধুরীর চার বিশেষ আয়োজন
নতুন ভূমিকায় প্রসেনজিৎ
২০তম বিবাহবার্ষিকীতে কেন নতুন করে বিয়ে করলেন সুরিয়া-জ্যোতিকা?
সম্পর্ক স্থায়ী করতে শুধু ভালোবাসা যথেষ্ট নয়