মাকে নিয়ে আবেগঘন পোস্ট পরীমণির
ঢালিউডের অন্যতম আলোচিত ও গ্ল্যামারাস চিত্রনায়িকা পরীমণি। রূপালী পর্দার কাজের চেয়ে ব্যক্তিগত জীবন, সমসাময়িক নানা ইস্যু আর সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব উপস্থিতির কারণে বছরের প্রায় পুরোটা সময়ই খবরের শিরোনামে থাকেন এই নায়িকা।
এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের মাকে নিয়ে এক আবেগঘন পোস্ট শেয়ার করেছেন তিনি। যা ছুঁয়ে গেছে তার ভক্ত-অনুরাগীদের হৃদয়। পোস্টে নিজের মাতৃত্বের অনুভূতির পাশাপাশি মায়ের প্রতি এক বুক হাহাকার প্রকাশ করেছেন পরীমণি।
তিনি লিখেছেন, ‘আমার ছেলে অসুস্থ হলে একদম ছোট্ট বাচ্চা হয়ে যায়। বিড়ালের মতো গাঁয়ে ঘেঁষে থাকে সারাক্ষণ। শুধু আমি আমার মায়ের গাঁ ঘেঁষতে পারি না।’
পরীমণির এই আবেগঘন পোস্টের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুরাগী ও নেটিজেনরা তাকে ভালোবাসা ও সান্ত্বনায় ভাসাচ্ছেন। মন্তব্যের ঘরে অনেকেই নায়িকার এই কষ্টের প্রতি সহমর্মিতা প্রকাশ করেছেন।
পরীমণির সেই পোস্টে মন্তব্য করে একজন নেটিজেন লিখেছেন, ‘মা-বাবার স্নেহই সন্তানের সবচেয়ে বড় নিরাপত্তা। অসুস্থ অবস্থায় আপনার ছেলের আপনার কাছে এমনভাবে ঘেঁষে থাকা আসলে তার ভরসা আর ভালোবাসার প্রকাশ।’ আরেকজন মন্তব্যকারী নিজের অনুভূতি প্রকাশ করে লিখেছেন, ‘মা তো মা-ই হয়, পৃথিবীতে মায়ের সাথে কারো তুলনা নেই।’
এমএসএম / এমএসএম
আজ ‘স্বপ্নের নায়ক’ সালমান শাহর জন্মদিন
দ্বিতীয় বিয়েকে সৌভাগ্য বললেন শবনম ফারিয়া
এবার ‘বাজে স্বভাব’ নামে রেহানের একক শো
নারীদের জন্য বিশেষ ছুটির দাবি শ্রুতি হাসানের
ফিরেও হলো না ফেরা!
বলিউডে রাজত্ব করেছেন এক যুগ, কিন্তু ভালোবেসেছেন বাংলাকে
সালমান শাহ: একজন সিনে জগতের ‘টাইম ট্রাভেলার’
সীমান্তঘেঁষা মানুষের গল্প নিয়ে ‘ডাঙগোয়াল’
পরিচালনায় ২৫ বছর, চয়নিকা চৌধুরীর চার বিশেষ আয়োজন
নতুন ভূমিকায় প্রসেনজিৎ
২০তম বিবাহবার্ষিকীতে কেন নতুন করে বিয়ে করলেন সুরিয়া-জ্যোতিকা?
সম্পর্ক স্থায়ী করতে শুধু ভালোবাসা যথেষ্ট নয়