সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
ঢালিউড কুইন অপু বিশ্বাস। অভিনয় দক্ষতার পাশাপাশি ফ্যাশন সচেতনতা এবং অনিন্দ্য সুন্দরের মাধ্যমে তিনি বরাবরই সংবাদ শিরোনামে থাকেন। সোশ্যাল মিডিয়ায় তার পোস্ট করা ছবি মানেই ভক্তদের জন্য নতুন কোনো চমক।
এবার নতুন একগুচ্ছ ছবি শেয়ার করে তিনি আবারও তার ভক্ত-অনুরাগীদের মাঝে ফ্যাশনের জাদু ছড়িয়েছেন। এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে অপু বিশ্বাস তার নতুন ফটোশুটের তিনটি ছবি শেয়ার করেছেন।
ছবিগুলোতে তাকে একদম ভিন্ন রূপে, পরিচ্ছন্ন এবং রাজকীয় ভঙ্গিতে দেখা গেছে। ছবি শেয়ার করে অপু ক্যাপশনে লিখেছেন, ‘চিরায়ত রূপের আবেদন কখনো ফুরিয়ে যায় না।’
সোশ্যাল মিডিয়ায় অপু বিশ্বাসের এই ছবিগুলো শেয়ার করার পর থেকেই ভক্ত-অনুরাগীদের মধ্যে আনন্দের বন্যা বয়ে গেছে। অনেকেই তার মন্তব্যের ঘরে প্রশংসার ঝড় তুলেছেন। কেউ লিখেছেন 'কিউট', কেউ বা বলেছেন 'রানী'। তার এই নতুন লুকে তার ভক্তরা পুরোপুরি মুগ্ধ।
প্রসঙ্গত, অপু বিশ্বাস ‘কোটি টাকার কাবিন’ দিয়ে ২০০৬ সালের পরিচিত পান। এর আগে ‘কাল সকালে’ সিনেমায় পার্শ্ব চরিত্র দিয়ে ক্যারিয়ার শুরু হয় তার। সিনেমাটি পরিচালনা করেন আমজাদ হোসেন। এরপর শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে নিয়মিত হোন অপু বিশ্বাস। অনেকদিন পর এমন নিয়মিত জুটি পায় বাংলা সিনেমা।
Aminur / Aminur
কমলা শাড়িতে মোহনীয় পরীমনি
গোপন বিয়ে নিয়ে গুঞ্জন উঠেছিল
না ফেরার দেশে ‘সিআইডি’খ্যাত নির্মাতা বিপি সিং
বোরকা পরে বাজার করলাম : শাবনূর
নতুন সিনেমায় শরিফুল রাজ
ছোট্ট শিশুটি এখন ১০০ কোটি টাকার মালিক
ভিকির ‘খলনায়ক’-এ নিশো-তমা-চঞ্চলসহ একঝাঁক তারকা
এত ভালোবাসা পাবো কখনো ভাবিনি : আলি ফজল
কেমন জীবন সঙ্গী পছন্দ সাই পল্লবীর?
তিন দেশের চলচ্চিত্র উৎসবে রেজওয়ান সুমিতের ‘মাস্টার’
হঠাৎ কনের সাজে সাদিয়া আয়মান
হ্যাঁ, প্রেম করছি, তবে আপাতত বিয়ে নয় : জাহ্নবী