পর্তুগালে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ‘বাংলাদেশী উইমেনস ফেয়ার
গত ২৩ মে, সেন্ট্রো সোশ্যাল দে বেলেমে (Centro Social de Belém) পর্তুগাল বাংলাদেশ দূতাবাস এবং জুন্তা দে ফ্রেগেসিয়া দে বেলেম -যৌথ উদ্যোগে এ মেলার আয়োজন করে।
“সীমানা ছাড়িয়ে উদ্যোক্তাদের ক্ষমতায়ন” (Empoderando Empreendedores Além das Fronteiras) প্রতিপাদ্যে আয়োজিত এ মেলার লক্ষ্য ছিল প্রবাসী বাংলাদেশি নারী উদ্যোক্তাদের সৃজনশীলতা, দক্ষতা ও ব্যবসায়িক উদ্যোগকে স্থানীয় পর্তুগিজ সমাজের সামনে তুলে ধরা।
মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জুন্তা দে বেলেমের প্রেসিডেন্ট জোয়াও কারভালহোসা, বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স লায়লা মুনতাজির দীনা এবং হেড অব চ্যান্সারি এস এম গোলাম সারওয়ার।
কাবো ভার্দে ,নাইজেরিয়া ও ইউক্রেনের রাষ্ট্রদূতসহ বিভিন্ন দেশের কূটনৈতিক ব্যক্তিবর্গ সহ প্রতিনিধি বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ।
অতিথিরা তাঁদের বক্তব্যে প্রবাসী নারীদের উদ্যোক্তা হিসেবে এগিয়ে আসার প্রশংসা করেন এবং এ ধরনের আয়োজন বাংলাদেশি কমিউনিটির সামাজিক ও অর্থনৈতিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন।
মেলায় বাংলাদেশি ঐতিহ্যবাহী হস্তশিল্প, বুটিক, নকশিকাঁথা, শাড়ি ও দেশীয় পোশাকের স্টল দর্শনার্থীদের বিশেষভাবে আকৃষ্ট করে। পাশাপাশি পিঠা-পুলি ও বিভিন্ন দেশীয় খাবারের আয়োজনও ছিল মেলার অন্যতম আকর্ষণ। বিকেলে সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে মেলা শেষ হয়।
এমএসএম / এমএসএম
সৌদিতে উচ্চদক্ষ কর্মীদের পরিবার আনার নতুন সুযোগ
কাতারে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের সঙ্গে প্রবাসীদের সৌজন্য সাক্ষাৎ
জেদ্দায় প্রবাসী বাংলাদেশিদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের বিশেষ সতর্কতা
লোহিত সাগরে নৌ চলাচল নিরাপদ রাখা আন্তর্জাতিক দায়িত্ব: সৌদি আরব
সৌদি আরবের তায়েফ -রিয়াদ সড়কে দুর্ঘটনায় চার বাংলাদেশি নিহত
রিয়াদ দূতাবাসে প্রবাসী সাংবাদিকদের সঙ্গে রাষ্ট্রদূতের মতবিনিময়, পাসপোর্ট সেবা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য
সৌদি আরবে ওমরাহ পালনে ভিপি আনসুর উদ্দিন, জেদ্দা বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা
জেদ্দায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের প্রস্তুতি, গঠন হলো আয়োজক কমিটি
বাংলাদেশ-সৌদি বাণিজ্যে নতুন সম্ভাবনা সৌদি বাজারে বাড়ছে বাংলাদেশি পণ্যের চাহিদা, খুলছে নতুন উদ্যোক্তাদের দুয়ার
প্রবাসী উদ্যোক্তা মোহাম্মদ আইয়ুবের আক্ষেপ—দেশে সৎভাবে ব্যবসা করতে নানা বাধার অভিযোগ
লাওসে বাংলাদেশ কমিউনিটি ওয়েলফেয়ার কমিটির সংবর্ধনা অনুষ্ঠান
বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবাসী দলের উদ্যোগে খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জ্ঞাপন