দেশি-বিদেশি পণ্যের বিজ্ঞাপন নির্মাণে আলোচনায় নির্মাতা মোঃ হেদায়েত উল্লাহ তুর্কী
মোঃ হেদায়েত উল্লাহ তুর্কী একজন অভিনেতা, নাট্যকার, পরিচালক ও প্রযোজক। তিনি পাঁচ শতাধিক একক নাটক, পঞ্চাশের অধিক ধারাবাহিক নাটক, ষোলোটি সিনেমায় অভিনয় করার পাশাপাশি নিয়মিত নাটক ও বিজ্ঞাপন নির্মাণ করে চলেছেন। তবে সাম্প্রতিক সময়ে আলোচনায় আছেন দেশি-বিদেশি পণ্যের বিজ্ঞাপন নির্মাণ নিয়ে।
ঢালিউড কুইন খ্যাত অপু বিশ্বাসকে দিয়ে বিজ্ঞাপন নির্মাণ শুরু করার পর সম্প্রতি ত্রিশতম বিজ্ঞাপন নির্মাণ শেষ করেন। তাঁর নির্মিত উল্লেখযোগ্য বিজ্ঞাপনের মধ্যে রয়েছে ওয়ালমার্ট ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স, মালয়েশিয়ার বিশ্ববিখ্যাত কসমেটিক ব্র্যান্ড ফলোমি, ম্যাক্সোন ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স, ম্যাক্সিকোন ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স, মিস অ্যান্ড মিস্টার প্লাস, টেকসেল, শাহীন ই মার্ট, এসএম মাগুরা রিয়েল স্টেট লিমিটেড, রূপসা কনজুমার প্রভৃতি।
মোঃ হেদায়েত উল্লাহ তুর্কী নির্মিত বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন অপু বিশ্বাস, দীপা খন্দকার, এ্যানিলা তানজুম, আঁখি চৌধুরী, সোনিয়া লাজুক, নওশীন আফরিন মীম, রিমঝিম অরিন, সাদকা মালিহা সখ, প্রীতি জান্নাত মিষ্টি, সেঁজুতি খন্দকার, সাবরিনা সুইটি, আব্দুল্লাহ রানা, শেখ স্বপ্না, রফিক মিন্টু, আরশাদ মিয়া, সালিমুল হক কামাল, রোজ মল্লিক, রিংকু শেখ, লামিহা, সাদিয়া আফরিন, নাবিলা তোরা, আলিশা তামান্না, নয়ন বাবু, নিম্মি জামান, সাদিয়া তিশা, সাবরিনা শানু, সোনিয়া, অনন্যা খান, কানিজ ফাতিমা সূচী, রুহি, সায়মা, আবরার এশাল, তায়েবা মিশেল, ত্রিধা পাল মান, স্নিগ্ধা প্রিয়া, পিপলু, মোঃ নাহিদ খান, শেখ ফরিদ পলক, আরাফাত রহমান হিমেল, সরোয়ার হোসেন, সৌম্য রহমান, অনুরাগ, নাবিলা চৌধুরী, প্রকৌশলী মোঃ শামীম হোসেন, প্রকৌশলী সেলিম রেজা, মোঃ হেদায়েত উল্লাহ তুর্কী, জ্যোতি চৌধুরী, মুসকান সহ প্রমুখ।
নির্মিত বিজ্ঞাপনে পরিচালক মোঃ হেদায়েত উল্লাহ তুর্কীর সাথে সহযোগী পরিচালক হিসেবে ছিলেন স্বপন বিশ্বাস, রণবীর কুমার পাল, রেফাত সিদ্দিকী, খলিলুর রহমান কচি, মালা খন্দকার, আহমদ জসিম।
মোঃ হেদায়েত উল্লাহ তুর্কী নির্মিত বিজ্ঞাপনগুলোর বিশেষত্ব হলো সবগুলো বিজ্ঞাপনে পারিবারিক গল্পের ছোঁয়া আছে; নতুন এবং পুরাতন মডেলদের পাশাপাশি শিশু মডেলদের উপস্থিতি আলাদাভাবে নজর কেড়েছে।
ঈদের পরে আরও কয়েকটি বিজ্ঞাপনের শুটিং রয়েছে বলে জানিয়েছেন নির্মাতা মোঃ হেদায়েত উল্লাহ তুর্কী।
এমএসএম / এমএসএম
‘২০১২’ সিনেমার সেই ভয়ংকর দৃশ্যই কি এখন নেপালের বাস্তবতা?
ঢাকার সিনেমার শুটিংয়ে নেপালে আটকা পড়েছেন কলকাতার দুই অভিনেতা
অবশেষে আসছে ‘অ্যাশেজ’-এর সেই গান
‘রকি হরর’ খ্যাত অভিনেতা টিম কারি আর নেই
প্রয়াণ দিবসে কাজী নজরুল স্মরণে নানা আয়োজন
বিপর্যস্ত নেপালে কেমন আছেন অপু বিশ্বাস?
গর্ভাবস্থায় নিজের অনুভূতির কথা জানালেন সমান্থা
সবাই আমাদের জন্য দোয়া করবেন : তাসরিফ খান
ইলিয়াস কাঞ্চনের ‘মৃত্যুর’ গুজব, কেমন আছেন অভিনেতা?
বিয়ের গুঞ্জন, সবকিছু খোলাসা করলেন প্রভা
অহনাকে নায়িকা বানাতে বাসায় গিয়েছিলেন মান্না, অতঃপর…
২৩ বছর পর আসছে সেই রোম্যান্টিক সিনেমার সিক্যুয়েল