ঢাকা রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

যথাযোগ্য মর্যাদায় মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে ঈদুল আযহা অনুষ্ঠিত হয়েছে


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭-৫-২০২৬ দুপুর ১:৫২
 ত্যাগের মহিমা ও পশু কোরবানির মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভের নিমিত্তে সৌদি আরবে যথাযোগ্য মর্যাদা এবং ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হচ্ছে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উত্সব পবিত্র ঈদুল আজহা। ফজরের নামাজ আদায়ের পরপরই দল বেঁধে ঈদের জামায়াতে অংশ নিতে ঈদগাহ ময়দানের উদ্দেশে রওনা হন ধর্মপ্রাণ মুসলমানরা।
 
মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে ঈদুল আযহা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় ৫: ২০ মিনিটে মসজিদ আল হারাম ও মসজিদে নববীতে ঈদের আযহার নামাজ অনুষ্ঠিত হয়, এইছাড়াও রিয়াদ, জেদ্দা, দাম্মাম ও বিভিন্ন শহরে ঈদের জামাতে অংশগ্রহণ করেন প্রবাসীরা। পরে ঈদের জামাত শেষ করে নিজ নিজ স্থানে গরু, উট, ছাগল, ভেড়া ও দুম্বা কোরবানি দেওয়া হয়।
 
১০ জিলহজ ২৭ মে বুধবার মক্কার ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। মক্কায় বাইতুল্লার অঙ্গনে অনুষ্ঠিত ঈদুল আযহার খুতবা পেশ করেন মসজিদে হারামের সম্মানিত ইমাম প্রফেসর ডক্টর শাইখ আব্দুর রহমান আস সুদাইস। সৌদি আরবের নাগরিকদের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের অভিবাসীরা একই সাথে ঈদের জামাতে নামাজ আদায় করেন। নামাজ শেষে একে অন্যের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন, হোটেল রেস্তোরায় বন্ধুদের সাথে আড্ডায় মেতে উঠেন সবাই।
 
ঈদের নামাজের আরবি খুতবার বাংলায় অনুবাদ সহ উপস্থাপন করেন বাংলাদেশী মক্কা উম্মুল কোরা বিশ্ববিদ্যালয়ের গবেষক মুবিনুর রহমান ফারুক । বিশ্বের বিভিন্ন দেশ থেকে হজ করতে আসা ধর্মপ্রাণ মুসলমানরা মক্কায় ঈদের জামাতে অংশগ্রহণ করেন । হজে অংশগ্রহণকারী প্রায় বিশ লাখের বেশি হাজি ঈদুল আজহার নামাজ আদায় করেছেন মোজদালিফায়।
 
হজে অংশ নেওয়া মুসল্লিরা ফজরের নামাজের পর মিনায় ফিরে গিয়ে সেখানে শয়তানকে পাথর নিক্ষেপ ও কোরবানি দেবেন। মাথার চুল ছেঁটে গোসল করে স্বাভাবিক পোশাক পরে মিনা থেকে মক্কায় গিয়ে পবিত্র কাবা শরিফ তাওয়াফ করবেন। কাবার সামনের দুই পাহাড় সাফা ও মারওয়ায় ‘সাঈ’ শেষে আবার মিনায় যাবেন।

এমএসএম / এমএসএম

জেদ্দায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের প্রস্তুতি, গঠন হলো আয়োজক কমিটি

বাংলাদেশ-সৌদি বাণিজ্যে নতুন সম্ভাবনা সৌদি বাজারে বাড়ছে বাংলাদেশি পণ্যের চাহিদা, খুলছে নতুন উদ্যোক্তাদের দুয়ার

প্রবাসী উদ্যোক্তা মোহাম্মদ আইয়ুবের আক্ষেপ—দেশে সৎভাবে ব্যবসা করতে নানা বাধার অভিযোগ

লাওসে বাংলাদেশ কমিউনিটি ওয়েলফেয়ার কমিটির সংবর্ধনা অনুষ্ঠান

বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবাসী দলের উদ্যোগে খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জ্ঞাপন

অ্যান্ডি হলকে ৫ লাখ রিঙ্গিত জরিমানা

জেদ্দা টাওয়ারের নির্মাণকাজ ৪৩০ মিটার উচ্চতায়, ছাড়িয়েছে বুর্জ খলিফার অর্ধেক উচ্চতা

রিয়াদে সোফা কারখানায় ভয়াবহ আগুন, প্রাণ গেল বহু বাংলাদেশির

রেড সি ফিল্ম ফেস্টিভ্যালে প্রথমবারের মতো বাংলাদেশ: জেদ্দায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা

সৌদি আরবের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ৫ নিহত

মক্কায় সংবাদ সম্মেলন: ১৭ লক্ষাধিক রিয়াল আত্মসাৎকারী ইলিয়াস রশিদের শাস্তি ও অর্থ উদ্ধারের দাবি

সিডনিতে হাইরক্স ওয়ার্ল্ড সিরিজ রেসিং প্রতিযোগিতায় বাংলাদেশের ফুয়াদের কৃতিত্ব

লন্ডনে গ্লোবাল আশেকে রাসুল (সা.) কনফারেন্স অনুষ্ঠিত