ঢাকা শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

এক দশক পর পরিচালনায় মৌসুমী, সেন্সর পেল ‘বিচ্ছেদ বেদনা’


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৬-৬-২০২৬ দুপুর ৪:৭

দীর্ঘ এক দশক পর আবারও পরিচালনায় ফিরলেন নন্দিত অভিনেত্রী মৌসুমী। নির্মাণ করেছেন নতুন সিনেমা ‘বিচ্ছেদ বেদনা’। সম্প্রতি সিনেমাটি বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের (বিএফডিসি) অনাপত্তি সনদ লাভ করেছে।
জানা গেছে, মনস্তাত্ত্বিক গল্পনির্ভর এ সিনেমাটি করোনাকালীন নির্মাণ করেন মৌসুমী। এতে তাঁর সহশিল্পী ছিলেন ফেরদৌস আহমেদ ও আবদুন নূর সজল। প্রিয়জন কথাচিত্রের ব্যানারে ছবিটি প্রযোজনা করেছেন সিনিয়র সাংবাদিক আবদুর রহমান। সিনেমাটির মুক্তির প্রস্তুতি নিচ্ছেন তিনি।
বর্তমানে মৌসুমী যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। বিষয়টি নিয়ে কথা হয় তাঁর স্বামী অভিনেতা ওমর সানীর সঙ্গে। তিনি বলেন, ‘ছবিটির কাজ বেশ কয়েক বছর আগেই শুরু হয়েছিল। প্রযোজক আবদুর রহমানের নাম দেখেই বিষয়টি মনে পড়ে। মৌসুমীর সঙ্গে কথা বলে জেনেছি, তখন ছবির অধিকাংশ কাজ সম্পন্ন হয়েছিল। পরবর্তী সময়ে বাকি অংশের কাজ শেষ করে সেন্সর বোর্ডে জমা দেওয়া হয়েছে। এটি মৌসুমীর পরিচালিত একটি ব্যতিক্রমধর্মী সিনেমা।’
সবশেষ ২০১৬ সালে মৌসুমীর পরিচালনায় মুক্তি পেয়েছিল ‘শূন্য হৃদয়’। এরপর ‘বিচ্ছেদ বেদনা’র মাধ্যমে আবারও নির্মাতা হিসেবে ফিরলেন তিনি। অভিনয় ও পরিচালনার পাশাপাশি তিনি প্রযোজনাতেও যুক্ত রয়েছেন।
১৯৯৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘গরিবের রানী’ সিনেমার মাধ্যমে প্রযোজকের খাতায় নাম লেখান এই অভিনেত্রী। সবশেষ তিনি ‘আবার আমি এতিম হতে চাই’ নামে একটি চলচ্চিত্র প্রযোজনা করেন।

 

Aminur / Aminur

আজ ‘স্বপ্নের নায়ক’ সালমান শাহর জন্মদিন

দ্বিতীয় বিয়েকে সৌভাগ্য বললেন শবনম ফারিয়া

এবার ‘বাজে স্বভাব’ নামে রেহানের একক শো

নারীদের জন্য বিশেষ ছুটির দাবি শ্রুতি হাসানের

ফিরেও হলো না ফেরা!

বলিউডে রাজত্ব করেছেন এক যুগ, কিন্তু ভালোবেসেছেন বাংলাকে

সালমান শাহ: একজন সিনে জগতের ‘টাইম ট্রাভেলার’

সীমান্তঘেঁষা মানুষের গল্প নিয়ে ‘ডাঙগোয়াল’

পরিচালনায় ২৫ বছর, চয়নিকা চৌধুরীর চার বিশেষ আয়োজন

নতুন ভূমিকায় প্রসেনজিৎ

২০তম বিবাহবার্ষিকীতে কেন নতুন করে বিয়ে করলেন সুরিয়া-জ্যোতিকা?

সম্পর্ক স্থায়ী করতে শুধু ভালোবাসা যথেষ্ট নয়

কানাডায় টরন্টো ফিল্ম ফেস্টিভ্যাল: বিশ্বসিনেমার বর্ণাঢ্য আয়োজন