জবিতে এবারও হচ্ছেনা দুর্গাপূজা, হতাশ শিক্ষার্থীরা
করোনা সংক্রমণ রোধে ও সশরীরে সেমিস্টার ফাইনাল পরীক্ষা চলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ক্যাম্পাসে গতবারের ন্যায় এবারও হচ্ছেনা সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান দুর্গাপূজা।রোববার (১০ অক্টোবর) সকালের সময়কে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ।
অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ বলেন, করোনা সংক্রমণের ঝুঁকি থাকায় এবার ক্যাম্পাসে পূজা আয়োজন করা সম্ভব না। কোনো ক্যাম্পাসেই তো হচ্ছেনা। করোনার কথা চিন্তা করে এবার একটু স্যাক্রিফাইস করাটাই ভালো হবে।
এদিকে গতবছরের ন্যায় এবারও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দুর্গাপূজা না হওয়ায় হতাশ শিক্ষার্থীরা। গণিত বিভাগের শিক্ষার্থী অনুপম মল্লিক আদিত্য সকালের সময়কে বলেন, আশায় ছিলাম এবার ক্যাম্পাসে পূজা হবে। পরীক্ষার সময়ে পূজার আনন্দটা ক্যাম্পাসেই উপভোগ করতে পারবো। কিন্তু তা আর হলোনা। এদিকে পরীক্ষার কারণে বাড়িতেও যাওয়া হচ্ছেনা।
পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী সুব্রত সরকার বলেন, নিজের বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে পূজার আয়োজন শিক্ষার্থীরা সবসময়ই উপভোগ করে। গতবার সেই আনন্দটা আমরা করতে পারিনি। ভেবেছিলাম এবার হয়তো সেই সুযোগটা আসবে। কিন্তু তা আর হচ্ছেনা।
সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আকাশ পাল সকালের সময়কে বলেন, আশায় ছিলাম এবার ক্যাম্পাসে পূজা হবে। পরীক্ষার সময়ে পূজার আনন্দটা ক্যাম্পাসেই উপভোগ করতে পারবো। কিন্তু তা আর হচ্ছে না। তাই বাধ্য হয়ে পরীক্ষার মাঝেই বাড়িতে যাওয়া লাগতেছে। সামাজিক বিজ্ঞান অনুষদের শিক্ষার্থী সোহাগ ঘোষ বলেন, আমাদের ধর্মের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান এই পূজা। পূজা নিজের ক্যাম্পাসে করতে পারলে অনেক ভালো লাগতো। কিন্তু ক্যাম্পাসে পূজা না হওয়ায় আবার বাড়িতে চলে যাওয়া লাগছে। অথচ পরীক্ষার কারণে কিছুদিন আগেই ক্যাম্পাসে আসলাম।
উল্লেখ্য, ২০১৯ সালে সর্বেশেষ জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছিল। সেসময় বিশ্ববিদ্যালয়ের আয়োজনে জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছিল। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আনন্দে মেতে উঠেছিল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।
এমএসএম / এমএসএম
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে বাঙলা ক্যাম্পাসে হেল্প ডেস্ক
ধান ফসলের জলবায়ুজনিত ক্ষয়ক্ষতি নিরূপণে আন্তর্জাতিক কর্মশালায় পবিপ্রবির অংশগ্রহণ
৪২ প্রতিষ্ঠানের অংশগ্রহণে কুবিতে প্রথমবার শিল্প-একাডেমিয়া বৈঠক
পবিপ্রবির তরুণ কলাম লেখক ফোরামের দায়িত্বে নেছার ও সবুজ
মাদকসহ পাবিপ্রবির দুই শিক্ষার্থী আটক, ৬ ঘণ্টা পুলিশ হেফাজতে
বাকৃবির ৬৬ তম প্রতিষ্ঠাদিবস উদযাপন
কুবি তরুণ কলাম লেখক ফোরামের নেতৃত্বে ইয়াছিন-তামিম
বাকৃবির ৬৬তম প্রতিষ্ঠাদিবসে শহীদ নাজমুল আহসান হলে বৃক্ষরোপণ কর্মসূচি
মুখস্থনির্ভর শিক্ষা নয়, খেলায় খেলায় শিশুদের শেখাতে হবে : ববি হাজ্জাজ
পবিপ্রবির ছয়টি স্থাপনার আনুষ্ঠানিক উদ্বোধন
নজরুল বিশ্ববিদ্যালয়ে ছিনতাইয়ের শিকার এক শিক্ষার্থী
কুবির নতুন সহকারী প্রক্টর মঞ্জুর হোসেন ও হালিমা আক্তার
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে সরকারি বাঙলা কলেজ ছাত্রদলের দোয়া মাহফিল
Link Copied