‘রণবীরকে অহেতুক হেনস্তা করা হচ্ছে’
গত বছরের ডিসেম্বর মাসে ‘ডন’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি থেকে নিজেকে সরিয়ে নেন রণবীর সিং। এরপরই বিষয়টি নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়। তার এই সিদ্ধান্তের বিরুদ্ধে ‘ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনেমা এমপ্লয়িজ’ ‘অসহযোগিতা নির্দেশিকা’ জারি করে। যদিও পরে সেই নির্দেশ প্রত্যাহার করে নেওয়া হয়।
তবে এই কঠিন সময়ে অভিনেতার পাশে দাঁড়িয়েছেন বলিউডের জ্যেষ্ঠ অভিনেত্রী তথা ‘সিন্টা’র সভাপতি পুনম ধিলোঁ। তার মতে, রণবীরকে এই পুরো ঘটনায় অহেতুক হেনস্তা করা হচ্ছে। তিনি জানান, রণবীর অত্যন্ত অপেশাদার বা দায়িত্বজ্ঞানহীন কোনো মানুষ নন।
পুনম ধিলোঁর কথায়, ‘রণবীরকে অহেতুক হেনস্তা করা হচ্ছে। ইচ্ছাকৃতভাবে কারও ক্ষতি করার মানসিকতা রণবীরের নেই। বরং ছবিটির প্রযোজনা সংস্থা ‘এক্সেল এন্টারটেইনমেন্ট’-এর সঙ্গে রণবীরের দীর্ঘদিনের সুসম্পর্ক রয়েছে। এর আগে এই ব্যানারে ‘দিল ধাড়াকনে দো’ এবং ‘গালি বয়’-এর মতো দারুণ সফল ছবিতে কাজ করেছেন তিনি।’
পুনম আরও জানান, কোনো অভিনেতা কোনো প্রজেক্ট বা চরিত্রে অস্বস্তি বোধ করতেই পারেন, তার পেছনে নানাবিধ কারণ থাকতে পারে। কিন্তু রণবীর এখানে অনন্য। কারণ, তিনি প্রযোজকদের আর্থিক ক্ষতির কথা চিন্তা করে নিজের পকেট থেকে ক্ষতিপূরণ দেওয়ার প্রস্তাব পর্যন্ত দিয়েছিলেন। এমনকি সিনেমার জন্য নেওয়া সাইনিং অ্যামাউন্ট ফিরিয়ে দিতেও প্রস্তুত ছিলেন তিনি।
Aminur / Aminur
আজ ‘স্বপ্নের নায়ক’ সালমান শাহর জন্মদিন
দ্বিতীয় বিয়েকে সৌভাগ্য বললেন শবনম ফারিয়া
এবার ‘বাজে স্বভাব’ নামে রেহানের একক শো
নারীদের জন্য বিশেষ ছুটির দাবি শ্রুতি হাসানের
ফিরেও হলো না ফেরা!
বলিউডে রাজত্ব করেছেন এক যুগ, কিন্তু ভালোবেসেছেন বাংলাকে
সালমান শাহ: একজন সিনে জগতের ‘টাইম ট্রাভেলার’
সীমান্তঘেঁষা মানুষের গল্প নিয়ে ‘ডাঙগোয়াল’
পরিচালনায় ২৫ বছর, চয়নিকা চৌধুরীর চার বিশেষ আয়োজন
নতুন ভূমিকায় প্রসেনজিৎ
২০তম বিবাহবার্ষিকীতে কেন নতুন করে বিয়ে করলেন সুরিয়া-জ্যোতিকা?
সম্পর্ক স্থায়ী করতে শুধু ভালোবাসা যথেষ্ট নয়