বিশ্বকাপের সব ম্যাচ দেখা যাবে আইস্ক্রিনে
দুয়ারে কড়া নাড়ছে ফিফা বিশ্বকাপ ফুটবল। ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত এ আয়োজন নিয়ে বাংলাদেশেও উন্মাদনা চরমে। তবে এতদিন দেশে খেলা সম্প্রচার নিয়ে ছিল নানা অনিশ্চয়তা। সেটা কেটেছে সম্প্রতি। এবার জানা গেল, ডিজিটালিও দেখা যাবে বিশ্বকাপের প্রতিটি ম্যাচ।
সুযোগটি করে দিচ্ছে চ্যানেল আইয়ের ডিজিটাল প্ল্যাটফর্ম ‘আইস্ক্রিন’। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের যে কোনো প্রান্ত থেকে নিরবচ্ছিন্নভাবে বিশ্বকাপ উপভোগ করতে পারবেন দর্শকরা। স্মার্টফোন, ল্যাপটপ/কম্পিউটার কিংবা স্মার্ট টিভিতেই যে কোনো নেটওয়ার্ক থেকে এইচডি কোয়ালিটিতে (১০৮০ পিক্সেল) দেখা যাবে প্রতিটি ম্যাচ।
বিশ্বকাপ উপলক্ষে বিশেষ ‘ফিফা ওয়ার্ল্ডকাপ প্যাকেজ’ চালু করেছে আইস্ক্রিন। মাত্র ৮৯ টাকায় পুরো বিশ্বকাপ উপভোগ করা যাবে প্ল্যাটফর্মটিতে। এছাড়াও নিয়মিত সাবস্ক্রিপশন প্যাকেজের মধ্যে রয়েছে—ডেইলি ৩ টাকা, উইকলি ২০ টাকা, মান্থলি ৭৯ টাকা, হাফ ইয়ারলি ১৯৯ টাকা এবং ইয়ারলি ৩৪৯ টাকা।
বিশ্বকাপের আনুষ্ঠানিক সূচি অনুযায়ী, টুর্নামেন্ট শুরু হবে আগামী ১১ জুন। প্রথম ম্যাচে মুখোমুখি হবে মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা।
এমএসএম / এমএসএম
আজ ‘স্বপ্নের নায়ক’ সালমান শাহর জন্মদিন
দ্বিতীয় বিয়েকে সৌভাগ্য বললেন শবনম ফারিয়া
এবার ‘বাজে স্বভাব’ নামে রেহানের একক শো
নারীদের জন্য বিশেষ ছুটির দাবি শ্রুতি হাসানের
ফিরেও হলো না ফেরা!
বলিউডে রাজত্ব করেছেন এক যুগ, কিন্তু ভালোবেসেছেন বাংলাকে
সালমান শাহ: একজন সিনে জগতের ‘টাইম ট্রাভেলার’
সীমান্তঘেঁষা মানুষের গল্প নিয়ে ‘ডাঙগোয়াল’
পরিচালনায় ২৫ বছর, চয়নিকা চৌধুরীর চার বিশেষ আয়োজন
নতুন ভূমিকায় প্রসেনজিৎ
২০তম বিবাহবার্ষিকীতে কেন নতুন করে বিয়ে করলেন সুরিয়া-জ্যোতিকা?
সম্পর্ক স্থায়ী করতে শুধু ভালোবাসা যথেষ্ট নয়