ঢাকা শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

মেসি থাকতে থাকতেই আরেকটা বিশ্বকাপ নিতে হবে : ইরফান


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১০-৬-২০২৬ দুপুর ২:২১

খুব শিগগিরই পর্দা উঠবে ২০২৬ ফিফা বিশ্বকাপের। বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের মাঝে এখন টানটান উত্তেজনা। সেই ফুটবল উন্মাদনার হাওয়া এসে লেগেছে শোবিজ অঙ্গনেও। আর আর্জেন্টিনা ফুটবল দল ও লিওনেল মেসিকে নিয়ে নিজের মুগ্ধতা ও কিছুটা শঙ্কার কথা প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ইরফান সাজ্জাদ।

ইরফান সাজ্জাদ তার পোস্টে লিখেছেন, ‘মেসি নামলো, চান্স ক্রিয়েট করলো, পেনাল্টি! মেসির গোল! এরপর মেসির চান্স ক্রিয়েট, আরেকটা গোল। মেসি ছাড়া এই আর্জেন্টিনা টিমটা প্রচুর গোল মিস করলেও খুব একটা খারাপ না।’

অধিনায়ক মাঠে থাকলে পুরো দলের মানসিকতা কীভাবে বদলে যায়, তা উল্লেখ করে তিনি আরও লেখেন, ‘কিন্তু মেসি মাঠে নামলে এদের উপর কি জানি ভর করে! ফুল চার্জে থাকে।’

তবে দলের আক্রমণভাগ ও মাঝমাঠ নিয়ে সন্তুষ্ট হলেও আর্জেন্টিনার রক্ষণভাগ নিয়ে বেশ চিন্তিত এই তারকা। নিজের স্বভাবসুলভ রসিকতার ছলে ডিফেন্সের সমালোচনা করে ইরফান লিখেছেন, ‘ডিফেন্সের কথা কি বলবো! খেলা যত গড়ায় আর্জেন্টিনার ডিফেন্স ততই রোমান্টিক হয়ে যায়। এক ডিফেন্সটাই প্রবলেম।’

পোস্টের শেষাংশে আলবিসেলেস্তে সমর্থকদের দীর্ঘদিনের অপেক্ষার কথা মনে করিয়ে দিয়ে এই অভিনেতা একপ্রকার তাগিদই দিয়েছেন আর্জেন্টাইন ফুটবলারদের। তিনি লেখেন, ‘যা বুঝলাম মেসি থাকতে থাকতেই আরেকটা বিশ্বকাপ নিয়ে নিতে হবে! না হলে এরপর যে আর কত বছর অপেক্ষা করা লাগবে কে জানে। যেহেতু ডিফেন্স ঠিক নাই।’

ইরফান সাজ্জাদের এই পোস্টের নিচে ফুটবলপ্রেমী ও তার ভক্তরা নানা মন্তব্য করছেন। অনেকেই অভিনেতার ফুটবলীয় বিশ্লেষণের সঙ্গে একমত পোষণ করেছেন, আবার কেউ কেউ প্রিয় দলের ডিফেন্স নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন। 

এমএসএম / এমএসএম

আজ ‘স্বপ্নের নায়ক’ সালমান শাহর জন্মদিন

দ্বিতীয় বিয়েকে সৌভাগ্য বললেন শবনম ফারিয়া

এবার ‘বাজে স্বভাব’ নামে রেহানের একক শো

নারীদের জন্য বিশেষ ছুটির দাবি শ্রুতি হাসানের

ফিরেও হলো না ফেরা!

বলিউডে রাজত্ব করেছেন এক যুগ, কিন্তু ভালোবেসেছেন বাংলাকে

সালমান শাহ: একজন সিনে জগতের ‘টাইম ট্রাভেলার’

সীমান্তঘেঁষা মানুষের গল্প নিয়ে ‘ডাঙগোয়াল’

পরিচালনায় ২৫ বছর, চয়নিকা চৌধুরীর চার বিশেষ আয়োজন

নতুন ভূমিকায় প্রসেনজিৎ

২০তম বিবাহবার্ষিকীতে কেন নতুন করে বিয়ে করলেন সুরিয়া-জ্যোতিকা?

সম্পর্ক স্থায়ী করতে শুধু ভালোবাসা যথেষ্ট নয়

কানাডায় টরন্টো ফিল্ম ফেস্টিভ্যাল: বিশ্বসিনেমার বর্ণাঢ্য আয়োজন