এক মঞ্চে দুই ‘রকস্টার’: সানির সঙ্গে কণ্ঠ মেলালেন শাকিবও
ঈদে মুক্তি পেয়েছে আজমান রুশোর ছবি ‘রকস্টার’। ছবির নাম ভূমিকায় আছেন শাকিব খান। তবে পর্দার ‘রকস্টার’ শাকিবের নেপথ্যে রয়েছেন আসলে সংগীতশিল্পী আহমেদ হাসান সানি। তার লেখা, সুর ও কণ্ঠের গানেই ঠোঁট মিলিয়েছেন শাকিব। ফলে পর্দায় আর শাকিবের কণ্ঠ-সুর শুনতে পায়নি দর্শক-শ্রোতারা।
এবার সে অপূর্ণতা ঘুচল। শাকিবও গাইলেন, সানির সঙ্গে। দুই ‘রকস্টার’ গাইলেন এক মঞ্চে, ছবির অপ্রকাশিত গান ‘আমি’। বৃহস্পতিবার রাতে ছবির প্রযোজকের আমন্ত্রণে একটি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন তারা। সেখানেই দুজনকে একসঙ্গে গানটি গাইতে দেখা গেছে।
বিষয়টি নিয়ে সানি জানান, অনুষ্ঠানে স্বাভাবিকভাবেই নিজ ভূমিকায় মঞ্চে ওঠেন তিনি। গাইতে থাকেন একের পর এক গান। এক পর্যায়ে ডাকলেন পর্দার ‘রকস্টার’ শাকিবকে। সানির ডাকে সাড়া দিলেন অভিনেতাও। সানি বলেন, "আমি ছবির গানগুলো একটা একটা করে গাইছিলাম। যখন 'আমি' গানটি গাইব, তখন মনে হলো, শাকিব ভাইকেও ডাকি। ছবিতে এটা আমার সবচেয়ে প্রিয় গান। তো, ডাকার পর তিনি এসে জয়েন করলেন। আমার কাঁধে হাত রেখে গান উপভোগ করছিলেন, আবার আমার সঙ্গে গলাও মিলিয়েছেন। দারুণ একটা মুহূর্ত ছিল।’
শাকিব-সানির যৌথ কণ্ঠে ‘আমাকে নিয়ে যাও তোমার সাথে, আমার হাতটা রাখো তোমার হাতে’ অন্তর্জালে সাড়াও পাচ্ছে বেশ। সানির ওই পোস্টে অনেকেই মন্তব্যের ঘরে ভালোবাসা প্রকাশ করেছেন।
শাকিব অভিনয়ের মানুষ, গানটা কেমন গাইলেন? এ নিয়ে গায়ক সানির পর্যালোচনা এরকম, "তিনি হৃদয় দিয়ে গেয়েছেন। গানটাতে মন থেকে অংশ নিয়েছেন, এটাই তো বড় বিষয়। আর শাকিব ভাই নিজেও খুব খুশি ছিলেন, আমার অনেক প্রশংসা করলেন। বলেছেন, 'যে যাই বলুক সানি, এই ছবিতে যতগুলো ভালো গান করেছো তুমি, একসঙ্গে এত ভালো গান বাংলা ছবিতে অনেকদিন ধরে আসেনি।' উনার এই কথা আমাকে সত্যিই আনন্দ দিয়েছে।"
‘আমি’ গানটির কথা, সুর ও কণ্ঠে আছেন সানি। ‘রকস্টার’-এর গানটি এখনো ইউটিউবে প্রকাশিত হয়নি। তবে সানি জানিয়েছেন, শিগগির অন্তর্জালে আসবে এটি। সেই সঙ্গে ছবির সবগুলো গান নিয়ে প্রকাশিত হবে জুকবক্স।
এমএসএম / এমএসএম
বিরল অর্জনে অশ্রুসিক্ত সুইফট, পরিবারকে দিলেন কৃতিত্ব
এক মঞ্চে দুই ‘রকস্টার’: সানির সঙ্গে কণ্ঠ মেলালেন শাকিবও
ওপারে জয়ার ‘আজও অর্ধাঙ্গিনী’, অবশেষে মুক্তির খবর
রাখ-এ ফিরছেন সোনালি বেন্দ্রে
উপহার নিয়ে ফেঁসে যাচ্ছেন জ্যাকুলিন
‘টয় স্টোরি ৫’ প্রিমিয়ারে সুইফটের চমক
মেসি থাকতে থাকতেই আরেকটা বিশ্বকাপ নিতে হবে : ইরফান
ঐ জায়গা থেকে কখনো প্রেম হয়নি : অপু বিশ্বাস
বিশ্বকাপের সব ম্যাচ দেখা যাবে আইস্ক্রিনে
নাবিলার ‘বনলতা’য় মুগ্ধ সাদিয়া
বিয়ের পরেই হারিয়ে গেলেন ‘গজনি’র সেই নায়িকা
‘রণবীরকে অহেতুক হেনস্তা করা হচ্ছে’