ঢাকা শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

নীরবতা ভাঙলেন মৌনি রায়


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৫-৬-২০২৬ দুপুর ১১:১৮

সম্প্রতি নিজের ব্যক্তিগত জীবন নিয়ে চলা নানা জল্পনা-কল্পনা এবং সমকামিতার গুজব সম্পর্কে অবশেষে নীরবতা ভাঙলেন বলিউড অভিনেত্রী মৌনি রায়। 
 সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, তাকে নিয়ে তৈরি হওয়া সমকামিতার জল্পনাটি ছিল তার ক্যারিয়ারে শোনা সবচেয়ে বড় গুজব। একই সঙ্গে স্বামী সুরজ নাম্বিয়ারের সঙ্গে বিচ্ছেদ এবং সেই কঠিন দিনগুলোতে বন্ধুদের অবদানের কথাও খোলামেলাভাবে তুলে ধরেছেন তিনি। 
সঞ্চালক অভিনেত্রীর কাছে জানতে চান নিজের সম্পর্কে শোনা সবচেয়ে বড় গুজব কোনটি? জবাবে মৌনি বলেন, ‘ওহ, আমি সমকামী।’ গত ১৪ মে ইনস্টাগ্রামে একটি যৌথ পোস্টের মাধ্যমে বিচ্ছেদের আনুষ্ঠানিক ঘোষণা দেন এই অভিনেত্রী। এরপর নানা জল্পনা সৃষ্টি হয়। মৌনির বিয়ে বিচ্ছেদ বিতর্কের জেরে দিশা পাটানিকেও অকারণে ট্রোলিংয়ের মুখে পড়তে হয়। এমনকি কিছু মানুষ অকারণে দাবি করতে থাকে, মৌনি ও দিশার ‘সমকামী-সম্পর্ক’ই বিচ্ছেদের কারণ। 
এমনকি বাঙালি অভিনেত্রীকে ‘লেসবিয়ান’ বলে কটাক্ষ করা শুরু হয়। বিচ্ছেদের পর কঠিন সময় পাশে থাকার জন্য কাছের মানুষদের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন মৌনি। সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করি। কারণ আমার পরিবার আর বন্ধুরা সবসময় পাথরের মতো শক্ত হয়ে আমার পাশে থেকেছে।’
তিনি আরও বলেন, ‘আমার কিছু বান্ধবী সবসময় পাশে ছিল। আমার ভালো, খারাপ কিংবা সবচেয়ে কঠিন পরিস্থিতিতেও তারা আমার হাত ছাড়েনি। জীবনে এমন কিছু বান্ধবী পাওয়া খুব দরকার। যারা আপনাকে এগিয়ে যেতে সাহস দেবে। তারা সত্যিই সেরা।’ 
নিজের জীবন ও ক্যারিয়ারের চড়াই-উতরাই নিয়ে মৌনি বলেন, ‘আমার জীবনটা আসলে একটা রোলার-কোস্টারের মতো। এখানে যেমন লড়াই আছে, তেমনই ভালো দিনও আছে। কখনো আপনি অনেক আনন্দ করবেন, আবার কখনো হয়তো ভীষণ মন খারাপ থাকবে। এটাই তো জীবন। সবটা মিলিয়ে পথ চলতে হয়।’ ব্যক্তিগত জীবনের ঝড়ঝাপটা সামলেও কাজকে অগ্রাধিকার দিচ্ছেন মৌনি। 

Aminur / Aminur

‘২০১২’ সিনেমার সেই ভয়ংকর দৃশ্যই কি এখন নেপালের বাস্তবতা?

ঢাকার সিনেমার শুটিংয়ে নেপালে আটকা পড়েছেন কলকাতার দুই অভিনেতা

অবশেষে আসছে ‘অ্যাশেজ’-এর সেই গান

‘রকি হরর’ খ্যাত অভিনেতা টিম কারি আর নেই

প্রয়াণ দিবসে কাজী নজরুল স্মরণে নানা আয়োজন

বিপর্যস্ত নেপালে কেমন আছেন অপু বিশ্বাস?

গর্ভাবস্থায় নিজের অনুভূতির কথা জানালেন সমান্থা

সবাই আমাদের জন্য দোয়া করবেন : তাসরিফ খান

ইলিয়াস কাঞ্চনের ‘মৃত্যুর’ গুজব, কেমন আছেন অভিনেতা?

বিয়ের গুঞ্জন, সবকিছু খোলাসা করলেন প্রভা

অহনাকে নায়িকা বানাতে বাসায় গিয়েছিলেন মান্না, অতঃপর…

২৩ বছর পর আসছে সেই রোম্যান্টিক সিনেমার সিক্যুয়েল

শাড়ি উপহার পেয়ে বিপাকে দীপা খন্দকার, সাহায্য চাইলেন তানজিন তিশার