পূজার আয়োজনে নারিকেলের বরফি
চলছে পূজার মৌসুম। পূজো মানেই নানা জাতের খাবারের সমারোহ। আর নারিকেলের তৈরি যেকোনো মিষ্টি খাবার মানেই স্বাদে অনন্য। নারিকেল দিয়ে নাড়ু, হালুয়া, পায়েশ, পিঠা আরও কত কী তৈরি করা যায়। এছাড়া নারিকেলের বরফিও একটি সুস্বাদু খাবার। মিষ্টি খেতে যারা পছন্দ করেন, তারা চাইলে ঝটপট তৈরি করে নিতে পারেন নারিকেলের বরফি। এটি তৈরিতে যেমন সহজ তেমন কম উপকরণ দরকার হয়।
চলুন জেনে নেই রেসিপিটি সম্পর্কে-
প্রয়োজনীয় উপকরণ
১. নারিকেল বাটা ৪ কাপ
২. ঘন দুধ ২ কাপ
৩. সুজি ৪ টেবিল চামচ
৪. ঘি ১ কাপ
৫. চিনি ২ কাপ
৬. এলাচ গুঁড়া ৪ টি
৭. বাদাম কুচি ২ টেবিল চামচ
৮. কিশমিশ ২ টেবিল চামচ।
প্রস্তুত পদ্ধতি
প্রথমেই প্যান গরম করে তাতে ঘি দিয়ে দিন। এরপর ঘি গরম হলে তাতে সুজি দিয়ে ভেজে নিন। এরপর তাতে নারিকেল বাটা দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিন। নারিকেল ভাজা হলে তাতে দুধ, চিনি, বাদাম কুচি, কিশমিশ দিয়ে নাড়তে থাকুন। এবার মিশ্রণটি ঘন হয়ে আঠালো হয়ে এলে এলাচ গুঁড়া দিয়ে নামিয়ে নিন। এরপর প্লেটে ঘি মেখে তাতে ঢেলে ছড়িয়ে নিন। এরপর পছন্দসই আকারে কেটে তার উপরে কিশমিশ ও বাদাম দিয়ে পরিবেশন করুন।
প্রীতি / প্রীতি
আপনার হার্ট সুস্থ আছে তো?
পেট ফাঁপা দূর করে এবং ওজন কমাতে সাহায্য করে এই চা
মা-বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার ৫ উপায়
মা-বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার ৫ উপায়
চুলে সাবান ব্যবহার করলে কী হয়?
প্রতিদিন ইয়ারবাড ব্যবহারে কি কানের ক্ষতি হয়?
মায়ের দুধই শিশুর সুরক্ষার প্রথম ভিত
পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন
গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন
খাবারের সঙ্গে শরীরে ঢুকছে প্লাস্টিক, ঝুঁকি কমানোর ৭ উপায়
গর্ভবতী নারীদের যেসব খাবার এড়িয়ে চলা উচিত
রান্নাঘরের সিঙ্ক ঝকঝকে রাখার উপায় জেনে নিন