ঢাকা শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

‘মন খুলে সবকিছু বলতে পারি না’


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৬-৬-২০২৬ বিকাল ৫:২৫

অস্কার ওয়াইল্ডের বিখ্যাত রূপকথা ‘দ্য সেলফিশ জায়ান্ট’ বা স্বার্থপর রাক্ষসের গল্প শোনেননি, এমন মানুষ খুঁজে পাওয়া ভার। বিশাল প্রাসাদের দেয়ালে নিজেকে বন্দি করে রাখা সেই দানবটি একসময় শিশুদের ভালোবাসতে শেখে, ভালোবাসতে শেখে প্রকৃতিকে। তবে এবার সেই স্বার্থপর রাক্ষসের সঙ্গেই যেন নিজের জীবনের এক অদ্ভুত মিল খুঁজে পেলেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী রুক্মিণী মৈত্র।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ভেতরের একরাশ অনুভূতির কথা শেয়ার করে রুক্মিণী বলেন, ‘আমরা আসলে সবাই দিন দিন এক একজন সেলফিশ জায়ান্ট হয়ে উঠছি।’ শৈশবের স্মৃতি রোমন্থন করে এই অভিনেত্রী জানান, ছোটবেলায় যখন তিনি গল্পটি পড়েছিলেন, তখন সেখানে একটি লাইন তার মনে গভীরভাবে দাগ কেটেছিল। 

গল্পে লেখা ছিল- সেই রাক্ষসটি খুব সীমিত কথা বলত, সব কথা বলার অধিকার বা স্বাধীনতা তার ছিল না। রুক্মিণীর কথায়, ‘ছোটবেলায় ওই লাইনটা পড়ার পর আমি কেমন যেন স্তব্ধ হয়ে গিয়েছিলাম। তীব্র এক অনুভূতি নিয়ে দৌড়ে দাদার কাছে চলে গিয়েছিলাম গল্প করতে। কেন জানি না, কথাটা আমার মনে খুব লেগেছিল।’

তার কথায়, ‘আর আজ বাস্তব জীবনে এসে মনে হচ্ছে, আমরা সকলেই এখন সেই পর্যায়ে পৌঁছে গেছি। আমাদের নিজেদেরও এখন কথা বলার ওপর নানা সীমাবদ্ধতা বজায় রাখতে হয়। এখন একটা সময় পর আমরা সবাই এক একজন স্বার্থপর রাক্ষসেই পরিণত হয়ে গিয়েছি। যেকোনো কথা বলার আগে এখন আমাদের হাজার বার চিন্তা-ভাবনা করতে হয়। মন খুলে সব কিছু আমরা আর বলতেই পারি না।’

এমএসএম / এমএসএম

‘২০১২’ সিনেমার সেই ভয়ংকর দৃশ্যই কি এখন নেপালের বাস্তবতা?

ঢাকার সিনেমার শুটিংয়ে নেপালে আটকা পড়েছেন কলকাতার দুই অভিনেতা

অবশেষে আসছে ‘অ্যাশেজ’-এর সেই গান

‘রকি হরর’ খ্যাত অভিনেতা টিম কারি আর নেই

প্রয়াণ দিবসে কাজী নজরুল স্মরণে নানা আয়োজন

বিপর্যস্ত নেপালে কেমন আছেন অপু বিশ্বাস?

গর্ভাবস্থায় নিজের অনুভূতির কথা জানালেন সমান্থা

সবাই আমাদের জন্য দোয়া করবেন : তাসরিফ খান

ইলিয়াস কাঞ্চনের ‘মৃত্যুর’ গুজব, কেমন আছেন অভিনেতা?

বিয়ের গুঞ্জন, সবকিছু খোলাসা করলেন প্রভা

অহনাকে নায়িকা বানাতে বাসায় গিয়েছিলেন মান্না, অতঃপর…

২৩ বছর পর আসছে সেই রোম্যান্টিক সিনেমার সিক্যুয়েল

শাড়ি উপহার পেয়ে বিপাকে দীপা খন্দকার, সাহায্য চাইলেন তানজিন তিশার