ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

পর্তুগালে সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে চায়ের আড্ডায় প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী


নুরুজ্জামান সেলিম, পর্তুগাল photo নুরুজ্জামান সেলিম, পর্তুগাল
প্রকাশিত: ১৬-৬-২০২৬ রাত ১১:৩৪

পর্তুগালে অনুষ্ঠিত ৩৪ তম আন্তর্জাতিক ধাত্রী (মিডওয়াইফ) সম্মেলনে যোগ দিতে অবস্থান করছেন বাংলাদেশ সরকারের স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার। এসময় তিনি প্রবাসী সাংবাদিক ও মিডিয়াকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন মাননীয় প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার। সোমবার, ১৫ জুন সন্ধ্যায় এ আয়োজন করে পর্তুগাল বাংলা প্রেস ক্লাব।
আন্তর্জাতিক মিডওয়াইফ সংঘের (আইসিএম) ৩৪তম ত্রিবার্ষিক কংগ্রেসে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে ড. জিয়াউদ্দিন হায়দার পর্তুগাল সফরে আসেন।

মতবিনিময় অনুষ্ঠানে তিনি পর্তুগালে বসবাসরত প্রবাসীদের সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন এবং প্রবাসীদের কল্যাণে সরকারের বিভিন্ন সমন্বিত উদ্যোগ নিয়ে আলোচনা করেন। এ সময় তিনি প্রবাসী সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করেন।

অনুষ্ঠানে পর্তুগালে বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স লায়লা মুনতাজেরী দীনা এবং দূতালয় প্রধান এস এম গোলাম সরোয়ার উপস্থিত ছিলেন।

পর্তুগাল বাংলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ ও সাংবাদিকদের মধ্যে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি রাসেল আহম্মেদ, সাবেক সভাপতি রনি মোহাম্মদ, সহসভাপতি আমিরুল ইসলাম নয়ন, সাংগঠনিক সম্পাদক হাফিজ আল আসাদ, উপদেষ্টা জাহিদ কায়সার, এনামুল হক খান, এবিএস ইয়ামিন, নুরুজ্জামান সেলিম এবং হুমায়ূন আহমেদ শ্রাবণসহ আরও অনেকে।

এমএসএম / এমএসএম

লোহিত সাগরে নৌ চলাচল নিরাপদ রাখা আন্তর্জাতিক দায়িত্ব: সৌদি আরব

সৌদি আরবের তায়েফ -রিয়াদ সড়কে দুর্ঘটনায় চার বাংলাদেশি নিহত

রিয়াদ দূতাবাসে প্রবাসী সাংবাদিকদের সঙ্গে রাষ্ট্রদূতের মতবিনিময়, পাসপোর্ট সেবা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য

সৌদি আরবে ওমরাহ পালনে ভিপি আনসুর উদ্দিন, জেদ্দা বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা

জেদ্দায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের প্রস্তুতি, গঠন হলো আয়োজক কমিটি

বাংলাদেশ-সৌদি বাণিজ্যে নতুন সম্ভাবনা সৌদি বাজারে বাড়ছে বাংলাদেশি পণ্যের চাহিদা, খুলছে নতুন উদ্যোক্তাদের দুয়ার

প্রবাসী উদ্যোক্তা মোহাম্মদ আইয়ুবের আক্ষেপ—দেশে সৎভাবে ব্যবসা করতে নানা বাধার অভিযোগ

লাওসে বাংলাদেশ কমিউনিটি ওয়েলফেয়ার কমিটির সংবর্ধনা অনুষ্ঠান

বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবাসী দলের উদ্যোগে খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জ্ঞাপন

অ্যান্ডি হলকে ৫ লাখ রিঙ্গিত জরিমানা

জেদ্দা টাওয়ারের নির্মাণকাজ ৪৩০ মিটার উচ্চতায়, ছাড়িয়েছে বুর্জ খলিফার অর্ধেক উচ্চতা

রিয়াদে সোফা কারখানায় ভয়াবহ আগুন, প্রাণ গেল বহু বাংলাদেশির

রেড সি ফিল্ম ফেস্টিভ্যালে প্রথমবারের মতো বাংলাদেশ: জেদ্দায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা