গ্ল্যামার জগতের অন্ধকার দিক তুলে ধরলেন আঁচল
ভারতের টেলিভিশন অভিনেত্রী সঞ্চিতা উগালের অকাল মৃত্যুতে শোকাহত বিনোদন অঙ্গন। এই ঘটনার পর ইন্ডাস্ট্রির নানা অপ্রকাশিত বাস্তবতা সামনে এনে সরব হয়েছেন অভিনেত্রী আঁচল খুরানা।
সামাজিকমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে গ্ল্যামার জগতের অন্তরালের কঠিন পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি।
আঁচলের দাবি, টিআরপি বাড়ানোর প্রতিযোগিতা এবং বাজেট কমানোর চাপে শিল্পীদের ওপর ক্রমাগত মানসিক চাপ তৈরি হচ্ছে।
তার ভাষ্য, সামান্য কারণেও অভিনেতা-অভিনেত্রীদের কাজ থেকে সরিয়ে দেওয়া হয়।
তিনি আরও অভিযোগ করেন, পেশাগত সুযোগ বা কাজ ধরে রাখার লড়াইয়ে অনেক শিল্পীকেই অসম্মানজনক প্রস্তাবের মুখোমুখি হতে হয়।
অভিনেত্রীর ভাষ্য, কেউ যদি শারীরিক সম্পর্কে জড়ানোর প্রস্তাবে রাজি না হন অথবা আত্মসম্মান রক্ষার জন্য প্রতিবাদ করেন, তাহলে কাজ থেকে বাদ দেওয়ার কিংবা কাজের দিন কমিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয় তাকে। এমনকি অল্প কিছু অর্থ সাশ্রয়ের জন্যও শিল্পীদের সঙ্গে অমানবিক আচরণ করা হয় বলে অভিযোগ তার।
ভিডিও বার্তায় আঁচলের ভাষ্য ছিল, চ্যানেলগুলো টিআরপি চায়, প্রযোজকরা বাজেট কমাতে চান আর দর্শকরা চান বিনোদন। কিন্তু একজন অভিনেতাকে কী পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়, তা কি কেউ ভেবে দেখেছে? ছোটখাটো সমস্যার কারণেও সরিয়ে দেওয়া হয় তাকে।
তিনি আরো বলেন, যদি কারও সঙ্গে শারীরিক সম্পর্কে রাজি না হও, তাহলে তোমাকে সরিয়ে দেওয়া হবে। যদি আত্মসম্মান রক্ষার জন্য প্রতিবাদ করো, তাহলেও তোমাকে সরিয়ে দেওয়া হবে অথবা তোমার কাজের দিন কমিয়ে দেওয়া হবে। যারা আত্মহত্যার পথ বেছে নিচ্ছে, সেই অভিনেতা বা ইনফ্লুয়েন্সাররা কী ধরনের চাপের মধ্যে দিয়ে যাচ্ছে, তা কি কেউ সত্যিই বোঝার চেষ্টা করেছে?
যদিও তিনি বলেছেন, এসব একেবারেই ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে শেয়ার করা। কোনও ব্যক্তি কিংবা প্রতিষ্ঠানের কথাও উল্লেখ করেননি আঁচল।
Aminur / Aminur
আজ ‘স্বপ্নের নায়ক’ সালমান শাহর জন্মদিন
দ্বিতীয় বিয়েকে সৌভাগ্য বললেন শবনম ফারিয়া
এবার ‘বাজে স্বভাব’ নামে রেহানের একক শো
নারীদের জন্য বিশেষ ছুটির দাবি শ্রুতি হাসানের
ফিরেও হলো না ফেরা!
বলিউডে রাজত্ব করেছেন এক যুগ, কিন্তু ভালোবেসেছেন বাংলাকে
সালমান শাহ: একজন সিনে জগতের ‘টাইম ট্রাভেলার’
সীমান্তঘেঁষা মানুষের গল্প নিয়ে ‘ডাঙগোয়াল’
পরিচালনায় ২৫ বছর, চয়নিকা চৌধুরীর চার বিশেষ আয়োজন
নতুন ভূমিকায় প্রসেনজিৎ
২০তম বিবাহবার্ষিকীতে কেন নতুন করে বিয়ে করলেন সুরিয়া-জ্যোতিকা?
সম্পর্ক স্থায়ী করতে শুধু ভালোবাসা যথেষ্ট নয়