ঢাকা শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

চেনা ফর্মে ফিরছেন কাজল আরেফিন অমি


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৭-৬-২০২৬ দুপুর ২:৩৩

জনপ্রিয় ও দর্শকপ্রিয় নির্মাতা কাজল আরেফিন অমি আবার চেনা ছন্দে ফিরছেন। কিছুদিন শারীরিক অসুস্থতার কারণে সামাজিক যোগাযোগ মাধ্যম ও কাজ থেকে দূরে থাকার পর অবশেষে ভক্তদের এক স্বস্তির খবর শোনালেন ‘ব্যাচেলর পয়েন্ট’ খ্যাত এই পরিচালক। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে এক আবেগঘন পোস্ট দিয়ে তিনি জানিয়েছেন, এখন তিনি কথা বলতে পারছেন এবং খুব শিগগিরই নিয়মিত কাজে ফিরতে যাচ্ছেন। অমি লেখেন,‘আলহামদুলিল্লাহ, এখন আমি কথা বলতে পারছি, তবে জোরে না। পুরোপুরি উন্নতি হচ্ছে কি না সেটা দেখার জন্য আরও এক মাস সময় লাগবে।’

তার কথায়, ‘আপাতত খুব কম কথা বলে আমি আবার আমার নিয়মিত কাজ শুরু করতে পারবো। আমি আবার ‘অ্যাকশন’ বলতে পারছি। ধন্যবাদ সবাইকে, আপনাদের দোয়ার জন্য অনেক কৃতজ্ঞ।’

অমি জানান, শারীরিক অবস্থার পুরোপুরি উন্নতি হতে আরও অন্তত এক মাস সময় লাগবে চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকার জন্য। তবে এই অন্তর্বর্তী সময়ে বসে থাকতে চান না তিনি। 

কম কথা বলে, কিছুটা সতর্কতা মেনেই আবারও শুটিং সেটে ফেরার প্রস্তুতি নিচ্ছেন। তার এই পোস্টে স্বস্তি প্রকাশ করেছেন শোবিজ অঙ্গনের সহকর্মী ও সাধারণ ভক্তরা। সবাই তার দ্রুত ও পূর্ণাঙ্গ আরোগ্য কামনা করছেন।

এমএসএম / এমএসএম

আজ ‘স্বপ্নের নায়ক’ সালমান শাহর জন্মদিন

দ্বিতীয় বিয়েকে সৌভাগ্য বললেন শবনম ফারিয়া

এবার ‘বাজে স্বভাব’ নামে রেহানের একক শো

নারীদের জন্য বিশেষ ছুটির দাবি শ্রুতি হাসানের

ফিরেও হলো না ফেরা!

বলিউডে রাজত্ব করেছেন এক যুগ, কিন্তু ভালোবেসেছেন বাংলাকে

সালমান শাহ: একজন সিনে জগতের ‘টাইম ট্রাভেলার’

সীমান্তঘেঁষা মানুষের গল্প নিয়ে ‘ডাঙগোয়াল’

পরিচালনায় ২৫ বছর, চয়নিকা চৌধুরীর চার বিশেষ আয়োজন

নতুন ভূমিকায় প্রসেনজিৎ

২০তম বিবাহবার্ষিকীতে কেন নতুন করে বিয়ে করলেন সুরিয়া-জ্যোতিকা?

সম্পর্ক স্থায়ী করতে শুধু ভালোবাসা যথেষ্ট নয়

কানাডায় টরন্টো ফিল্ম ফেস্টিভ্যাল: বিশ্বসিনেমার বর্ণাঢ্য আয়োজন