‘আন্ধার’ কবে আলোয় আসবে?
বড় আয়োজনে ভৌতিক গল্পের ছবি। নির্মাণে হালের ‘হিট মেশিন’ রায়হান রাফী। আর নেপথ্যে গল্পের হাল ধরেছেন শাকিব চৌধুরী, বেজবাবা সুমন ও আদনান আদিব খান। অভিনয়ে একঝাঁক তারকা। ‘আন্ধার’ নিয়ে তাই দর্শকের আগ্রহের পারদ চূড়ায়। কিন্তু ছবিটি মুক্তির আলোয় আসবে কবে?
গত বছর ‘আন্ধার’-এর ঘোষণা দেওয়া হয়েছিল। তখনই জানানো হয়, ২০২৬-এ মুক্তি পাবে। শুটিংও শেষ হয়েছে অনেকদিন। কদিন আগে হয়েছে ডাবিং। এখন ছবিটির কী অবস্থা? সেটা জানা গেল চিত্রনাট্যকার ও সহ-প্রযোজক শাকিব চৌধুরীর বরাতে। জানালেন, বর্তমানে ছবির পোস্ট-প্রডাকশনের কাজে তারা অবস্থান করছেন ভারতের মুম্বাইতে। সেখানে একটি নামি প্রতিষ্ঠান থেকে সম্পাদনার কাজটি সারছেন তারা। এ সফরে শাকিবের সঙ্গে আছেন ‘আন্ধার’ নির্মাতা রায়হান রাফী এবং চিত্রনাট্যকার আদনানও।
পোস্ট প্রডাকশন শেষ হলে দেশে ফিরবেন তারা। তবে অপেক্ষা করবেন চলমান ফিফা বিশ্বকাপ শেষ হওয়ার জন্য। এই আমেজ কাটার পরই মুক্তির তারিখ ঘোষণা করবেন। তখন থেকেই একের পর এক আসতে থাকবে ছবির প্রচারণা কনটেন্ট। শাকিব জানিয়েছেন, এ বছরের শেষ দিকেই প্রেক্ষাগৃহে উঠবে ‘আন্ধার’।
মুম্বাইতে 'আন্ধার'-এর কারিগরেরা
শাকিব চৌধুরী ও বেজবাবা সুমন একসময় ভূত নিয়ে বিপুল গবেষণা করেছেন। রেডিওতে ‘ভৌতিস্ট’ নামে শো করেও পেয়েছেন সাড়া। সেখান থেকেই গল্প বুনেছেন দুজনে। ছবিটিতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, নাজিফা তুষি, চঞ্চল চৌধুরী, আফসানা মিমি, গাজী রাকায়েত, মোস্তফা মনওয়ার, তানজিকা আমিনসহ অনেকে। এছাড়া ছবিটির মাধ্যমে বড় পর্দায় অভিষেক হবে তরুণ অভিনয়শিল্পী ফররুখ আহমেদ রেহান ও স্বর্ণালী চৈতির।
এমএসএম / এমএসএম
আজ ‘স্বপ্নের নায়ক’ সালমান শাহর জন্মদিন
দ্বিতীয় বিয়েকে সৌভাগ্য বললেন শবনম ফারিয়া
এবার ‘বাজে স্বভাব’ নামে রেহানের একক শো
নারীদের জন্য বিশেষ ছুটির দাবি শ্রুতি হাসানের
ফিরেও হলো না ফেরা!
বলিউডে রাজত্ব করেছেন এক যুগ, কিন্তু ভালোবেসেছেন বাংলাকে
সালমান শাহ: একজন সিনে জগতের ‘টাইম ট্রাভেলার’
সীমান্তঘেঁষা মানুষের গল্প নিয়ে ‘ডাঙগোয়াল’
পরিচালনায় ২৫ বছর, চয়নিকা চৌধুরীর চার বিশেষ আয়োজন
নতুন ভূমিকায় প্রসেনজিৎ
২০তম বিবাহবার্ষিকীতে কেন নতুন করে বিয়ে করলেন সুরিয়া-জ্যোতিকা?
সম্পর্ক স্থায়ী করতে শুধু ভালোবাসা যথেষ্ট নয়