ঢাকা শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

চলো ব্রাজিলের জন্য চিৎকার করি: দীঘি


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২০-৬-২০২৬ দুপুর ১১:১৫

ফুটবল বিশ্বকাপ ২০২৬ নিয়ে সাধারণ ক্রীড়াপ্রেমীদের পাশাপাশি উন্মাদনায় মেতেছেন দেশের তারকারাও। পছন্দের দলের জার্সি গায়ে তারকাদের অনেকেই ছবি পোস্ট করে শুভ কামনা জানাতে শুরু করেছেন।

তেমনই একজন প্রার্থনা ফারদিন দীঘি। 
ফুটবল বিশ্বকাপ নিয়ে বেশ মেতে রয়েছেন ব্রাজিলের সমর্থক এই অভিনয়শিল্পী।

যা তার ফেসবুক পেজে খেয়াল করলেই বুঝা যায়। ইতোমধ্যেই সামাজিকমাধ্যমে বেশ কয়েকটি এআই নির্মিত ছবি শেয়ার করেছেন এই চিত্রকন্যা।
শনিবার (২০ জুন) নিজেদের দ্বিতীয় গ্রুপ ম্যাচে হাইতির মুখোমুখি হবে ব্রাজিল। সেই ম্যাচের আগে ব্রাজিলের জন্য শুভকামনা জানিয়ে পোস্ট করেছেন।

যেখানে খোলা চুলে ব্রাজিলের জার্সি পরা ছবি প্রকাশ করে দীঘি লেখেন, চলো ব্রাজিলের জন্য চিৎকার করি। এরসঙ্গে রয়েছে ব্রাজিলের পতাকার ইমোজি ও হ্যাশট্যাগ ব্রাজিল এবং ফিফা বিশ্বকাপ ২০২৬। 
এর আগে ১৩ জুন ব্রাজিলের জার্সি পরে একটি পোস্ট করেছিলেন এই চিত্রনায়িকা। ক্যাপশনে ব্রাজিলের পতাকাসহ তিনি লিখেছিলেন, আজকের ম্যাচের জন্য উত্তেজিত? আমি তো ভীষণ উত্তেজিত! হ্যাশট্যাগে যুক্ত করেন- ফিফা বিশ্বকাপ২০২৬ এবং ব্রাজিল।

একইদিনে আরো একটি ছবি শেয়ার করেন দীঘি। যেখানে খোলা চুলে ব্রাজিলের জার্সি আদলে বানানো শাড়িতে দেখা যায় তাকে। সেখানেও নিজেকে হ্যাশট্যাগে ব্রাজিলিয়ান সাপোর্টার বলে উল্লেখ করেন। 

এরপর ১৬ জুন সন্ধ্যায় নিজের ফেরিফায়েড ফেসবুক পেজে আর্জেন্টিনার পতাকা হাতে ছবি পোস্ট করেন তিনি। সেখানে তার ভক্তদের মাঝে যারা আর্জেন্টিনার সমর্থক তাদের জন্যও শুভকামনা জানিয়েছিলেন। 

এখানেই শেষ নয়, ১৮ জুন আরো একটি পোস্ট শেয়ার করেছেন দীঘি। পর্তুগালের ম্যাচের আগে দলটির জার্সি হাতে দেখা যায় তার। আর জার্সি নাম্বার সাত। অর্থাৎ ক্রিস্টিয়ানো রোনালদোর ভক্ত তিনি সেই ইঙ্গিত দেন। ক্যাপশনেও দীঘি লিখেছিলেন, সিআর৭-এর প্রতি আমার ভালোবাসা, সঙ্গে জুড়ে দেওয়া লাভ ইমোজি। এরপর আরো লেখেন, আজ তাকে মাঠে দেখার জন্য অধীর আগ্রহে আছি। 

 

Aminur / Aminur

আজ ‘স্বপ্নের নায়ক’ সালমান শাহর জন্মদিন

দ্বিতীয় বিয়েকে সৌভাগ্য বললেন শবনম ফারিয়া

এবার ‘বাজে স্বভাব’ নামে রেহানের একক শো

নারীদের জন্য বিশেষ ছুটির দাবি শ্রুতি হাসানের

ফিরেও হলো না ফেরা!

বলিউডে রাজত্ব করেছেন এক যুগ, কিন্তু ভালোবেসেছেন বাংলাকে

সালমান শাহ: একজন সিনে জগতের ‘টাইম ট্রাভেলার’

সীমান্তঘেঁষা মানুষের গল্প নিয়ে ‘ডাঙগোয়াল’

পরিচালনায় ২৫ বছর, চয়নিকা চৌধুরীর চার বিশেষ আয়োজন

নতুন ভূমিকায় প্রসেনজিৎ

২০তম বিবাহবার্ষিকীতে কেন নতুন করে বিয়ে করলেন সুরিয়া-জ্যোতিকা?

সম্পর্ক স্থায়ী করতে শুধু ভালোবাসা যথেষ্ট নয়

কানাডায় টরন্টো ফিল্ম ফেস্টিভ্যাল: বিশ্বসিনেমার বর্ণাঢ্য আয়োজন