অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে জুটি বাঁধছেন প্রিয়াঙ্কা চোপড়া!
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া এখন গ্লোবাল তারকা। এবার তার সঙ্গে স্ক্রিন শেয়ার করতে পারেন অ্যাঞ্জেলিনা জোলি! হলিউডের জনপ্রিয় অভিনেত্রীদের অন্যতম অ্যাঞ্জেলিনার সঙ্গে তার জোট বাঁধার খবর জানিয়েছেন প্রিয়াঙ্কা নিজেই।
সম্প্রতি এক সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দেওয়ার সময় প্রিয়াঙ্কা জানিয়েছেন, বলিউডে বেশ কয়েকটি বড় প্রোজেক্টে কাজ করার পর এবার তিনি হাত মেলাচ্ছেন অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে। কিন্তু নতুন কাজ নিয়ে খুব বেশি মুখ খোলেননি প্রিয়াঙ্কা।
তবে এই ইঙ্গিতেই খুশি তার অনুরাগীরা। শিগগিরই সিনেমার নাম বা বিষয় কিংবা অন্যান্য তথ্য সম্পর্কেও জানা যাবে, আশাবাদী তারা।
ওই একই সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা জানিয়েছেন, বলিউড থেকে এসে হলিউডে নিজেকে এভাবে প্রতিষ্ঠা করা তার জন্য সহজ ছিল না। তাকে বলতে শোনা গিয়েছে, যখন আমি শুরু করি, তখন চিত্রনাট্যগুলো আমার জন্য কাস্টমাইজ করা হত না মোটেই।
তবে এখন প্রিয়াঙ্কা বলিউডেও নিজের পায়ের নিচের জমি শক্ত করে ফেলেছেন। এ প্রসঙ্গে প্রিয়াঙ্কা জানিয়েছেন, সালমা হায়েক, পেনালোপে ক্রুজ, অ্যাঞ্জেলিনা জোলির মতো অভিনেত্রীদের ক্যারিয়ার তাকে বরাবর উদ্বুব্ধ করে এসেছে।
উল্লেখ্য, ২০০০ সালে মিস ওয়ার্ল্ড মুকুট জয়ের পর বলিউডে পা রাখেন প্রিয়াঙ্কা। এরপর একাধিক ব্লকবাস্টার সিনেমা ও জাতীয় পুরস্কার জয়ের মাধ্যমে বলিউডে শক্ত অবস্থান তৈরি করেন। এরপর পা রাখেন হলিউডে, শুরু হয় নতুন ইনিংস।
মার্কিন টিভি সিরিজ কোয়ান্টিকো-তে কাজ করেন তিনি। এরপর তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। একের পর এক প্রোজেক্টে কাজ করছেন।
Aminur / Aminur
‘২০১২’ সিনেমার সেই ভয়ংকর দৃশ্যই কি এখন নেপালের বাস্তবতা?
ঢাকার সিনেমার শুটিংয়ে নেপালে আটকা পড়েছেন কলকাতার দুই অভিনেতা
অবশেষে আসছে ‘অ্যাশেজ’-এর সেই গান
‘রকি হরর’ খ্যাত অভিনেতা টিম কারি আর নেই
প্রয়াণ দিবসে কাজী নজরুল স্মরণে নানা আয়োজন
বিপর্যস্ত নেপালে কেমন আছেন অপু বিশ্বাস?
গর্ভাবস্থায় নিজের অনুভূতির কথা জানালেন সমান্থা
সবাই আমাদের জন্য দোয়া করবেন : তাসরিফ খান
ইলিয়াস কাঞ্চনের ‘মৃত্যুর’ গুজব, কেমন আছেন অভিনেতা?
বিয়ের গুঞ্জন, সবকিছু খোলাসা করলেন প্রভা
অহনাকে নায়িকা বানাতে বাসায় গিয়েছিলেন মান্না, অতঃপর…
২৩ বছর পর আসছে সেই রোম্যান্টিক সিনেমার সিক্যুয়েল