ফুটবলপ্রেমীদের জন্য ফুয়াদের বিশেষ উপহার
বিশ্বকাপ ফুটবলের রোমাঞ্চকর নকআউট পর্বকে সামনে রেখে দেশের শ্রোতাপ্রিয় সংগীত প্রযোজক ও সুরকার ফুয়াদ আলমুক্তাদির নিয়ে এলেন নতুন ফুটবল অ্যান্থেম ‘কান্ডারি চল’। ফুটবলপ্রেমীদের উন্মাদনা আর আবেগকে ফ্রেমবন্দি করে তৈরি এই বিশেষ গানটি মূলত বাংলাদেশের মানুষের জীবনযাপন ও সংস্কৃতির এক অনন্য উদযাপন ।
‘ফুয়াদ অ্যান্ড ফ্রেন্ডস’-এর প্রযোজনায় নির্মিত এই গানটি কোনো নির্দিষ্ট দল বা দেশের জন্য নয়, বরং ফুটবলকে ভালোবাসা প্রতিটি মানুষের জন্য ফুয়াদের একটি বিশেষ উপহার। গানটির মূল বার্তাই হলো- ‘ফুটবলই জীবন’ ।
বৈশ্বিক ফুটবলের সংস্কৃতির সঙ্গে সংযোগ জুড়তে এতে রাখা হয়েছে ব্রাজিলিয়ান ‘বাইলে ফাঙ্ক’-এর প্রভাব। আধুনিক এই বিশ্বমানের সাউন্ডের পাশাপাশি গানের মূল শিকড়কে ধরে রেখেছেন আনন্দ শিকদার; পুরো ট্র্যাক জুড়ে তার পরিবেশন করা ঐতিহ্যবাহী দোতারার সুর গানটিতে মাটির ঘ্রাণ অটুট রেখেছে। দেশীয় ও আন্তর্জাতিক আবহের এই গানে কণ্ঠ দিয়েছেন একঝাঁক তারকা শিল্পী।
বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী মিলা, পান্থ কানাই, বাম্মি ও সানজানার পাশাপাশি এই ট্র্যাকে যোগ দিয়েছেন নাইজেরিয়ান শিল্পী ওলি বয় এবং দেশীয় হিপহপ ক্রেজ ব্ল্যাক জ্যাং। গানটির কথা যৌথভাবে লিখেছেন টাইগার চৌধুরী, মাহবুব মোরশেদ (শিহাব), ওলি বয় এবং ব্ল্যাক জ্যাং। বাংলাদেশি লোকসংগীতের সুর, স্টেডিয়ামের উচ্ছ্বাস, ইলেকট্রনিক সাউন্ড, র্যাপ এবং স্ট্রিট কালচারের এই মেলবন্ধন গানটিকে সম্পূর্ণ ভিন্ন মাত্রা দিয়েছে।
গানটির মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন মিরাজ হোসেন এবং এর প্রযোজনায় রয়েছে রানআউট ফিল্মস। ভিডিওটি উপস্থাপন করেছে ‘বে’, তাদের অ্যাথলেটিক লাইনের ব্র্যান্ড ‘স্ট্রাইকার’কে সামনে রেখে। এছাড়া সহযোগিতায় রয়েছে লাল তীর, জিপ বাংলাদেশ এবং ভল্ট স্টুডিওস।
নির্মাতাদের মতে, বাংলাদেশে ফুটবল মানে শুধু মাঠের খেলা নয় এটি পাড়ার গলি, ছাদের আড্ডা, চায়ের দোকানের তর্ক আর প্রজন্মান্তরের আবেগ। বিশ্ব যখন কাঁপছে নকআউট পর্বের উত্তেজনায়, তখন ‘কান্ডারি চল’ গানের মাধ্যমে বাংলাদেশ বিশ্বকে আরও একবার মনে করিয়ে দিল- ফুটবল শুধু খেলা নয়, ফুটবলই জীবন।
এমএসএম / এমএসএম
ফুটবলপ্রেমীদের জন্য ফুয়াদের বিশেষ উপহার
মাতৃত্বের স্ট্রাগল কেমন, আমার কল্পনার বাইরে ছিল : সুমাইয়া শিমু
‘কথিত স্ত্রী’ উল্লেখ করে সংবাদ প্রকাশ, ক্ষুদ্ধ চিত্রনায়িকা ববি
অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে জুটি বাঁধছেন প্রিয়াঙ্কা চোপড়া!
হিজাব ছাড়া গান, ইরানি গায়িকাকে ৭৪ দোররা মারার নির্দেশ
বক্স অফিসে দ্বিতীয় ‘ককটেল’ কতটা ফাটল?
বিয়ের সাজে বুবলী
চলো ব্রাজিলের জন্য চিৎকার করি: দীঘি
‘আন্ধার’ কবে আলোয় আসবে?
জন্মদিনে দিলারা জামান : মেয়েকে কাছে পেয়েছি, এটাই আনন্দের
ক্যারিয়ারের নতুন মাইলফলকে সামান্থা
মানুষের গল্প বলতে চাই