ঢাকা শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

পুরুষের কিছু দৃষ্টিভঙ্গি এখনো অস্বস্তিকর লাগে: তামান্না ভাটিয়া


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৪-৬-২০২৬ দুপুর ১১:৪৬

ভারতীয় চলচ্চিত্র অঙ্গনের জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া নারী শিল্পীদের প্রতি সমাজ ও বিনোদন জগতের একাংশের দৃষ্টিভঙ্গি নিয়ে খোলামেলা কথা বলেছেন। 

সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, নারীদের প্রতি কিছু মানুষের দৃষ্টিভঙ্গি এখনো যথেষ্ট সম্মানজনক নয় এবং তা অনেক সময় অস্বস্তির কাঅভিনেত্রী মনে করেন, নারী অভিনয়শিল্পীদের অনেক সময় এমনভাবে মূল্যায়ন করা হয়, যা প্রশংসা বা শ্রদ্ধার পরিবর্তে তাদের অস্বস্তিতে ফেলে। তিনি মনে করেন, নারীদের কাজ ও প্রতিভার চেয়ে বাহ্যিক বিষয়কে বেশি গুরুত্ব দেওয়ার প্রবণতা এখনো পুরোপুরি দূর হয়নি।
সাক্ষাৎকারে তথাকথিত ‘আইটেম সং’ নিয়েও নিজের অবস্থান তুলে ধরেন এই অভিনেত্রী। 
তিনি বলেন, এই ধরনের গানের ক্ষেত্রে বহুল ব্যবহৃত ‘আইটেম সং’ শব্দবন্ধটি তার কাছে গ্রহণযোগ্য নয়।
কারণ, এটি নারীদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করে না বলে তিনি মনে করেন।
তবে নিজের কাজের বিষয়ে তামান্না স্পষ্ট করে জানান, নাচনির্ভর বা বিশেষ গানে অংশ নেওয়ার সিদ্ধান্ত তিনি সবসময় নিজের ইচ্ছাতেই নিয়েছেন।
ক্যারিয়ারের কোনো পর্যায়েই তাকে জোরপূর্বক এমন কাজে যুক্ত করা হয়নি বলে উল্লেখ করেন তিনি।
বর্তমানে ব্যস্ত সময় পার করছেন এই তারকা। বর্তমানে তেলুগু ছবি ‘ওডেলা ২’, হিন্দি সিরিজ ‘জি করদা’ এবং নেটফ্লিক্সের প্রজেক্ট ‘আ লাস্ট স্টোরিজ ২’-এর মতো বিভিন্ন চলচ্চিত্র ও ওয়েব প্রজেক্ট নিয়ে কাজ করছেন তিনি।

 

Aminur / Aminur

আজ ‘স্বপ্নের নায়ক’ সালমান শাহর জন্মদিন

দ্বিতীয় বিয়েকে সৌভাগ্য বললেন শবনম ফারিয়া

এবার ‘বাজে স্বভাব’ নামে রেহানের একক শো

নারীদের জন্য বিশেষ ছুটির দাবি শ্রুতি হাসানের

ফিরেও হলো না ফেরা!

বলিউডে রাজত্ব করেছেন এক যুগ, কিন্তু ভালোবেসেছেন বাংলাকে

সালমান শাহ: একজন সিনে জগতের ‘টাইম ট্রাভেলার’

সীমান্তঘেঁষা মানুষের গল্প নিয়ে ‘ডাঙগোয়াল’

পরিচালনায় ২৫ বছর, চয়নিকা চৌধুরীর চার বিশেষ আয়োজন

নতুন ভূমিকায় প্রসেনজিৎ

২০তম বিবাহবার্ষিকীতে কেন নতুন করে বিয়ে করলেন সুরিয়া-জ্যোতিকা?

সম্পর্ক স্থায়ী করতে শুধু ভালোবাসা যথেষ্ট নয়

কানাডায় টরন্টো ফিল্ম ফেস্টিভ্যাল: বিশ্বসিনেমার বর্ণাঢ্য আয়োজন