গুঞ্জনই সত্যি, মা হচ্ছেন সামান্থা
দিন কয়েক ধরেই শোনা যাচ্ছিল, মা হতে যাচ্ছেন দক্ষিণ ভারতীয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। সে কারণে নাকি অভিনয় থেকে বিরতিতে যাবেন। এবার সে গুঞ্জনে সিলমোহর দিলেন অভিনেত্রী নিজেই। জানালেন, খবর সত্য।
সম্প্রতি মুক্তি পেয়েছে সামান্থার নতুন ছবি ‘মা ইন্তি বাঙ্গারাম’। ছবিটি বক্স অফিসে দারুণ সাফল্য পাচ্ছে। এই ছবির সাফল্য উদযাপনে এসেই গণমাধ্যমের মুখোমুখি হন সামান্থা। সেখানে সামান্থা বলেন, ‘সবার কাছে ক্ষমা চাচ্ছি, আমার একটা ছোট বিরতি নিতে হবে। এরপর আবার ফিরে আসব। আমার এখন মাতৃত্বকালীন ছুটতে যেতে হবে। বিষয়টি নিয়ে আমি খুবই আনন্দিত।’
গত বছরের ১ ডিসেম্বর নির্মাতা রাজ নিদিমরুর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন সামান্থা। ছয় মাস পেরিয়েই দিলেন সুখবর।
উল্লেখ্য, এর আগে অভিনেতা নাগা চৈতন্যের সঙ্গে সংসার ছিল সামান্থার। ২০১৭ সালে বিয়ের পর ২০২১-এ ভেঙে যায় সে সম্পর্ক। ওই সময় মানসিকভাবে ভেঙে পড়েন অভিনেত্রী। অনেক দিন কাজেও ছিলেন অনিয়মিত। পরে রাজ ও ডিকের সিরিজ ‘দ্য ফ্যামিলি ম্যান ২’তে অভিনয় করে ফের আলোচনায় আসেন। আর ওই কাজ করতে গিয়েই রাজের সঙ্গে সম্পর্কে জড়ান সামান্থা। সে প্রেমই গড়ায় বিয়েতে।
এমএসএম / এমএসএম
কমলা শাড়িতে মোহনীয় পরীমনি
গোপন বিয়ে নিয়ে গুঞ্জন উঠেছিল
না ফেরার দেশে ‘সিআইডি’খ্যাত নির্মাতা বিপি সিং
বোরকা পরে বাজার করলাম : শাবনূর
নতুন সিনেমায় শরিফুল রাজ
ছোট্ট শিশুটি এখন ১০০ কোটি টাকার মালিক
ভিকির ‘খলনায়ক’-এ নিশো-তমা-চঞ্চলসহ একঝাঁক তারকা
এত ভালোবাসা পাবো কখনো ভাবিনি : আলি ফজল
কেমন জীবন সঙ্গী পছন্দ সাই পল্লবীর?
তিন দেশের চলচ্চিত্র উৎসবে রেজওয়ান সুমিতের ‘মাস্টার’
হঠাৎ কনের সাজে সাদিয়া আয়মান
হ্যাঁ, প্রেম করছি, তবে আপাতত বিয়ে নয় : জাহ্নবী