ঢাকা শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

বাবার জন্মদিনে অজয়ের বড় ধামাকা


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৬-৬-২০২৬ দুপুর ১২:৩২

বাবা বলিউডের কিংবদন্তি অ্যাকশন পরিচালক প্রয়াত বীরু দেবগনের জন্মবার্ষিকীতে ভক্তদের জন্য এক বিশাল চমক নিয়ে হাজির হলেন বলিউড সিংহাম অজয় দেবগন। বিশেষ এই দিনটিকে স্মরণীয় করে রাখতে মুক্তি দেওয়া হয়েছে তার আগামী হাই-ভোল্টেজ অ্যাকশন সিনেমা ‘চৌহান’ -এর শ্বাসরুদ্ধকর টিজার। 

শুধু ছবির ফার্স্ট লুক বা টিজার প্রকাশই নয়, এর সাথে নির্মাতারা ঘোষণা করে দিয়েছেন ছবি মুক্তির চূড়ান্ত তারিখও।  ২০২৭ সালের ১ অক্টোবর বড় পর্দায় বিশ্বব্যাপী মুক্তি পাবে এই মেগা প্রজেক্ট। নিজের অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ছবির প্রথম ঝলকটি শেয়ার করেছেন অজয় দেবগন নিজেই।

টিজারটি প্রকাশের পর থেকেই নেট দুনিয়ায় দর্শকদের মাঝে রীতিমতো শিহরণ পড়ে গেছে। ভিডিওর শুরুতেই ব্যাকগ্রাউন্ড থেকে ভেসে আসে একটি গম্ভীর কণ্ঠস্বর; যা মনে করিয়ে দেয় কাশ্মীরের সেই জ্বলন্ত ও রক্তাক্ত সংঘাতের ইতিহাস। দীর্ঘ ৭৫ বছর ধরে চলে আসা যে সংঘাতের আজও কোনো স্থায়ী সমাধান মেলেনি। ঠিক তেমনই এক থমথমে পরিস্থিতিতে পর্দায় এন্ট্রি নেন অজয় দেবগন। আর তখনই ব্যাকগ্রাউন্ডে বেজে ওঠে সিনেমার সেই মূল কাঁপন ধরানো পাঞ্চলাইন— ‘পাঠানদের বলে দিও, চৌহান আসছে।’

টিজারের আবহ এবং সংলাপ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে, রূপালি পর্দায় এবার এক ভয়ঙ্কর দেশাত্মবোধক ও রাজনৈতিক প্রেক্ষাপট ফুটিয়ে তোলা হবে। দর্শকরা সাক্ষী হতে চলেছেন ‘পাঠান বনাম চৌহান’-এর এক মহাকাব্যিক ও রক্তক্ষয়ী লড়াইয়ের। ছবিটির ক্যাপশনে নির্মাতারা লিখেছেন, ‘বীরু দেবগনজির জন্মবার্ষিকীতে আমরা আমাদের ওজি অ্যাকশন স্টার অজয় দেবগনকে নিয়ে আসছি বড় পর্দার জন্য। ১ অক্টোবর, ২০২৭-এ সিনেমা হলে দেখা হবে।’

এদিকে বাবার জন্মবার্ষিকী উপলক্ষে কেবল সিনেমার ঘোষণাই দেননি অজয়, বরং বীরু দেবগনের অত্যন্ত বিরল ও পুরোনো একটি সাক্ষাৎকারের ক্লিপ শেয়ার করে আবেগঘন শ্রদ্ধা জানিয়েছেন তিনি। ওই ভিডিওতে কিংবদন্তি স্টান্ট মাস্টার বীরু দেবগনকে বলতে শোনা যায়, তিনি নিজে একসময় অভিনেতা হতে চেয়েছিলেন, কিন্তু পরে বুঝতে পারেন যে তিনি এর যোগ্য নন। 

তবে অজয়ের জন্মের দিন থেকেই তার মনে একটা গভীর বিশ্বাস ছিল যে, তার ছেলে একদিন বলিউডের বড় হিরো হবে। বাবার সেই স্বপ্ন পূরণ করে অজয় আজ বলিউডের শীর্ষ তারকাদের একজন, আর এবার বাবার স্মৃতিতেই পর্দায় ঝড় তুলতে আসছেন ‘চৌহান’ হয়ে।

এমএসএম / এমএসএম

‘২০১২’ সিনেমার সেই ভয়ংকর দৃশ্যই কি এখন নেপালের বাস্তবতা?

ঢাকার সিনেমার শুটিংয়ে নেপালে আটকা পড়েছেন কলকাতার দুই অভিনেতা

অবশেষে আসছে ‘অ্যাশেজ’-এর সেই গান

‘রকি হরর’ খ্যাত অভিনেতা টিম কারি আর নেই

প্রয়াণ দিবসে কাজী নজরুল স্মরণে নানা আয়োজন

বিপর্যস্ত নেপালে কেমন আছেন অপু বিশ্বাস?

গর্ভাবস্থায় নিজের অনুভূতির কথা জানালেন সমান্থা

সবাই আমাদের জন্য দোয়া করবেন : তাসরিফ খান

ইলিয়াস কাঞ্চনের ‘মৃত্যুর’ গুজব, কেমন আছেন অভিনেতা?

বিয়ের গুঞ্জন, সবকিছু খোলাসা করলেন প্রভা

অহনাকে নায়িকা বানাতে বাসায় গিয়েছিলেন মান্না, অতঃপর…

২৩ বছর পর আসছে সেই রোম্যান্টিক সিনেমার সিক্যুয়েল

শাড়ি উপহার পেয়ে বিপাকে দীপা খন্দকার, সাহায্য চাইলেন তানজিন তিশার