ন্যানসি-কন্যার কণ্ঠে বিশ্বকাপের ‘দাই দাই’ গান
বিশ্বকাপের এই উন্মাদনার মাঝে অফিসিয়াল থিম সং ‘দাই দাই’-এ মেতেছে শ্রোতারা। এমন সময়ে গানটি ভক্তদেরকে খালি গলায় গেয়ে শোনালেন জনপ্রিয় কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যানসির মেয়ে মার্জিয়া বুশরা রোদেলা।
সামাজিক মাধ্যমে এক মিনিটের সেই ভিডিওতে দেখা যায়, প্রিয় দল আর্জেন্টিনার জার্সি গায়ে ‘দাই দাই’ গানটি গাইতে শুরু করেন রোদেলা। যা শেয়ার করার পর নেটিজেনদের বেশ নজর কাড়েন।
মূলত কোনো বাদ্যযন্ত্র ছাড়াই অত্যন্ত সাবলীলভাবে আন্তর্জাতিক এই পপ গানটির ইংরেজি ও স্প্যানিশ মিশ্রিত লিরিকস নিজের কণ্ঠে তুলে নিয়েছেন তিনি। ভিডিওটির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘দাই দাই ফিভার ইজ অন!’
খালি গলায় তার এই মিষ্টি সুরের পরিবেশনা বেশ পছন্দ করেছেন শ্রোতারা। রোদেলোর এই পোস্টের কমেন্ট বক্সে অনেকেই তার গায়কীর প্রশংসা করছেন।
মায়ের উত্তরসূরি হিসেবে রোদেলা ছোটবেলা থেকেই গানের ভুবনে নিয়মিত ডুবে আছেন। এর আগে মা ন্যানসির সঙ্গে দ্বৈত কণ্ঠে গান গেয়েছেন তিনি।
এমএসএম / এমএসএম
আজ ‘স্বপ্নের নায়ক’ সালমান শাহর জন্মদিন
দ্বিতীয় বিয়েকে সৌভাগ্য বললেন শবনম ফারিয়া
এবার ‘বাজে স্বভাব’ নামে রেহানের একক শো
নারীদের জন্য বিশেষ ছুটির দাবি শ্রুতি হাসানের
ফিরেও হলো না ফেরা!
বলিউডে রাজত্ব করেছেন এক যুগ, কিন্তু ভালোবেসেছেন বাংলাকে
সালমান শাহ: একজন সিনে জগতের ‘টাইম ট্রাভেলার’
সীমান্তঘেঁষা মানুষের গল্প নিয়ে ‘ডাঙগোয়াল’
পরিচালনায় ২৫ বছর, চয়নিকা চৌধুরীর চার বিশেষ আয়োজন
নতুন ভূমিকায় প্রসেনজিৎ
২০তম বিবাহবার্ষিকীতে কেন নতুন করে বিয়ে করলেন সুরিয়া-জ্যোতিকা?
সম্পর্ক স্থায়ী করতে শুধু ভালোবাসা যথেষ্ট নয়