ঢাকা শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

‘এই দেশটিকে আমি ভালোবাসি’, বাংলাদেশ নিয়ে যা বললেন মার্টিনেজ


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৮-৬-২০২৬ দুপুর ১২:৫৬

ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ না থাকলেও ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত টুর্নামেন্টটি নিয়ে এ দেশের ফুটবল ভক্তদের উন্মাদনার কমতি নেই। ফুটবল উত্তেজনার বড় অংশজুড়েই আছে লাতিন দুই পরাশক্তি। তার একটি অবশ্যই আর্জেন্টিনা। কথিত আছে, হাজার মাইল দূরের আর্জেন্টিনার বাইরে দলটির সবচেয়ে বেশি সমর্থক বাংলাদেশেই নাকি। 

ডিজিটাল দুনিয়ার কল্যানে বাংলাদেশি সমর্থকদের উন্মাদনার খবর এখন বিশ্ববাসী জানে। বেশ ভালোভাবেই অবগত আছেন মেসিরাও। গত বিশ্বকাপ চলাকালে বাংলাদেশ নিয়ে কথা বলেছিলেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। 

এবার বাংলাদেশ নিয়ে নিজের মুগ্ধতার কথা জানালেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। জর্ডানকে ৩-১ গোলে হারিয়ে গ্রুপপর্বে অপরাজেয় থেকেই বিশ্বকাপের নকআউটে পৌঁছে গেছে আর্জেন্টিনা। ম্যাচের পর বাংলাদেশ প্রসঙ্গে তার কাছে জানতে চাওয়া হলে তিনিও নিরাশ করলেন না। 

বাংলাদেশের আবেগপ্রবণ ফুটবল ভক্তদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মার্টিনেজ। এ দেশের মানুষের আর্জেন্টিনা দলের প্রতি অকুণ্ঠ সমর্থনকে বিশেষভাবে উল্লেখ করে তিনি তার বাংলাদেশ সফরের স্মৃতিচারণও করেন। 

মিক্সড জোনে এমিলিয়ানো মার্টিনেজ বলেন, “বাংলাদেশের সমর্থকদের আমি ভালোবাসি। এই দেশটিকে আমি ভালোবাসি। আমি জানি তারা কতটা পাগল আমাদের জন্য। সেখানে যাওয়ার অভিজ্ঞতা থেকে এটা বলতে পারি আমি। আমার মনে হয়, কোনো না কোনো ভাবে তারা সবাই আর্জেন্টাইন।”

প্রসঙ্গত, ২০২২ সালে কাতারে বিশ্বকাপ শিরোপা জেতার এক বছর পর সংক্ষিপ্ত সফরে বাংলাদেশে এসেছিলেন এমিলিয়ানো মার্টিনেজ। সে সময় সমর্থকদের আর্জেন্টিনা নিয়ে উন্মাদনা স্বচক্ষে দেখার সুযোগ হয়েছিল তার। 

Aminur / Aminur

‘২০১২’ সিনেমার সেই ভয়ংকর দৃশ্যই কি এখন নেপালের বাস্তবতা?

ঢাকার সিনেমার শুটিংয়ে নেপালে আটকা পড়েছেন কলকাতার দুই অভিনেতা

অবশেষে আসছে ‘অ্যাশেজ’-এর সেই গান

‘রকি হরর’ খ্যাত অভিনেতা টিম কারি আর নেই

প্রয়াণ দিবসে কাজী নজরুল স্মরণে নানা আয়োজন

বিপর্যস্ত নেপালে কেমন আছেন অপু বিশ্বাস?

গর্ভাবস্থায় নিজের অনুভূতির কথা জানালেন সমান্থা

সবাই আমাদের জন্য দোয়া করবেন : তাসরিফ খান

ইলিয়াস কাঞ্চনের ‘মৃত্যুর’ গুজব, কেমন আছেন অভিনেতা?

বিয়ের গুঞ্জন, সবকিছু খোলাসা করলেন প্রভা

অহনাকে নায়িকা বানাতে বাসায় গিয়েছিলেন মান্না, অতঃপর…

২৩ বছর পর আসছে সেই রোম্যান্টিক সিনেমার সিক্যুয়েল

শাড়ি উপহার পেয়ে বিপাকে দীপা খন্দকার, সাহায্য চাইলেন তানজিন তিশার