নতুন ভাবনায় সোনাক্ষী
ক্যারিয়ারের নতুন ভাবনায় বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা। একসময় বাণিজ্যিক সিনেমায় নিয়মিত অভিনয় করলেও এখন আর কাজের সংখ্যা বাড়ানোর দিকে নজর নেই তার। যে চরিত্র তাকে তৃপ্তি দেয়, সেসব কাজই বেছে নিতে চান তিনি।
সম্প্রতি ভারতীয় একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সোনাক্ষী বলেন, জীবনের এমন এক পর্যায়ে পৌঁছেছেন, যেখানে অন্যকে খুশি করার জন্য নয়, বরং নিজের ভালো লাগার জায়গা থেকেই কাজ করেন।
অভিনেত্রীর ভাষায়, ‘আমি এখন এমন একটি জায়গায় আছি, যেখানে শুধু নিজের জন্যই কাজ করি। যে কাজ আমাকে আনন্দ দেয় সেটাই করি। এর বাইরে আমার জীবনও পরিপূর্ণ। যদি আমার পছন্দের কাজ না-ও আসে, তাতেও আমি আমার নিজের ছোট্ট দুনিয়াতেই খুব সুখে আছি।
এই মানসিক পরিবর্তন রাতারাতি আসেনি। ক্যারিয়ারের শুরুতে নানা কারণে এমন অনেক অভিনয় করতে হয়েছে যেগুলো হয়তো পুরোপুরি নিজের পছন্দের ছিল না। তবে সময়ের সঙ্গে সঙ্গে উপলব্ধি জেগেছে। একজন শিল্পীর জন্য আত্মতৃপ্তিই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’
অভিনেত্রী বলেন, ‘এটা শতভাগ সচেতন সিদ্ধান্ত। প্রতিটি নতুন কাজের সঙ্গে আমি আরও বেশি সন্তুষ্ট হচ্ছি। ক্যারিয়ারে অনেক ধরনের চরিত্র করেছি। কোনো কিছু নিয়েই আমার আফসোস নেই। কিন্তু এখন আমি শুধু সেই কাজই করতে চাই, যা আমাকে সত্যিকারের আনন্দ দেয়।’ গত কয়েক বছরে অভিনয়ের ক্ষেত্রেও নিজেকে নতুনভাবে প্রমাণ করেছেন সোনাক্ষী।
ওয়েব সিরিজ ‘দাহাড়’-এ একজন পুলিশ কর্মকর্তার চরিত্র, ‘হীরামান্ডি’তে এক তবায়েফ এবং সম্প্রতি পরিচালক অশ্বিনী আইয়ার তিওয়ারির নতুন সিনেমা ‘সিস্টেম’-এ একজন আইনজীবীর ভূমিকায় অভিনয় করে দর্শক-সমালোচকদের প্রশংসা কুড়িয়েছেন।
নতুন সিনেমা ‘সিস্টেম’ নিয়ে অভিনেত্রীর ভাষ্য, ‘আমরা এমন একটি কাজ করেছি, যা নিয়ে গর্ব করা যায়। অশ্বিনী, জ্যোতিকা ও আশুতোষ গোয়ারিকরের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা অসাধারণ ছিল।’
Aminur / Aminur
আজ ‘স্বপ্নের নায়ক’ সালমান শাহর জন্মদিন
দ্বিতীয় বিয়েকে সৌভাগ্য বললেন শবনম ফারিয়া
এবার ‘বাজে স্বভাব’ নামে রেহানের একক শো
নারীদের জন্য বিশেষ ছুটির দাবি শ্রুতি হাসানের
ফিরেও হলো না ফেরা!
বলিউডে রাজত্ব করেছেন এক যুগ, কিন্তু ভালোবেসেছেন বাংলাকে
সালমান শাহ: একজন সিনে জগতের ‘টাইম ট্রাভেলার’
সীমান্তঘেঁষা মানুষের গল্প নিয়ে ‘ডাঙগোয়াল’
পরিচালনায় ২৫ বছর, চয়নিকা চৌধুরীর চার বিশেষ আয়োজন
নতুন ভূমিকায় প্রসেনজিৎ
২০তম বিবাহবার্ষিকীতে কেন নতুন করে বিয়ে করলেন সুরিয়া-জ্যোতিকা?
সম্পর্ক স্থায়ী করতে শুধু ভালোবাসা যথেষ্ট নয়