প্রেমে পড়েছেন নাজনীন নীহা
নাটকের গল্পে নয়, এবার ব্যক্তিজীবনে সম্পর্কে জড়িয়েছেন ছোটপর্দার আলোচিত অভিনেত্রী নাজনীন নীহা। বিষয়টি নিশ্চিত করেছেন তিনি নিজেই। তবে তার নাম-পরিচয় প্রকাশ করেননি অভিনেত্রী। সময় হলে সব প্রকাশ করা হবে বলে জানিয়েছেন।
গতকাল ফেসবুকে নিজের রিলেশনশিপ স্ট্যাটাস ‘এনগেজড’ হিসেবে হালনাগাদ করেন নাজনীন নীহা। এরপর থেকেই নেটিজেনদের মধ্যে শুরু হয় নানা জল্পনা। অভিনেত্রী বাগদান সেরেছেন বলে গুঞ্জন রটে। বিভিন্ন গণমাধ্যমও খবর
প্রকাশ করে।
বিষয়টি নিয়ে নাজনীন নীহার সঙ্গে যোগাযোগ করে দৈনিক সময়ের আলো। ব্যস্ততা থাকায় ফোনে কথা বলা সম্ভব না হলেও খুদে বার্তায় বাগদান গুঞ্জনের বিষয়টি স্পষ্ট করে বলেন, আমি কিন্তু কোথাও বাগদানের কথা উল্লেখ করিনি। শুধু লিখেছি ‘এনগেজড’।
নিজেকে স্পষ্ট ও সত্যবাদী দাবি করে অভিনেত্রী বলেন, আমি আমার জায়গা থেকে অনেস্ট থাকতে পছন্দ করি । ফেসবুক স্ট্যাটাস এনগেজড মিনস আমি এখন আর সিঙ্গেল না। কোনো একভাবে, কোনো এক জায়গায় আমি এখন এনগেজড।
এই ইনফরমেশনটা যেভাবে কাউকে খুঁজে বের করতে হয়নি; আমি নিজেই জানিয়েছি। কোনো একটা সুইটেবল সময়ে ইন্ডিভিজুয়ালের পরিচয়ও পেয়ে যাবেন। এখন ক্লারিফাইয়ের জন্য আপাতত এতটুকুই। থ্যাংক ইউ ভাইয়া। হ্যাভ অ্যা গুড ডে। চলতি বছরের ফেব্রুয়ারির শেষ দিকে নীহার বিয়ের গুঞ্জন ছড়িয়েছিল সামাজিক যোগাযোগমাধ্যমে। নিজের ফেসবুকে ‘আলহামদুলিল্লাহ’ ক্যাপশন দিয়ে হলুদ মাখানো দুটি হাতের একটি ছবি পোস্ট করেছিলেন অভিনেত্রী। সেই ছবি ঘিরে বিয়ের গুঞ্জন ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছিলেন নীহা। সেটিকে ‘নাটকের প্রচার’ বলে ব্যাখ্যা করেছিলেন।
এবার সামাজিক যোগাযোগমাধ্যমে নীহার ‘এনগেজড’ স্ট্যাটাসের পর অনেকে বিষয়টি না বুঝে বাগদান ভেবে নিয়েছেন। অভিনেত্রীর ফেসবুক পোস্টের মন্তব্যের ঘরে শুভেচ্ছা ও কৌতূহলী প্রশ্নে ভরে গেছে।
কেউ তার হবু জীবনসঙ্গীর পরিচয় জানতে চেয়েছেন, কেউ আবার মিষ্টি খাওয়ার দাবি তুলেছেন।
২০২৩ সালে ‘লাভ সেমিস্টার’ নাটক দিয়ে অভিনয়জীবন শুরু করেন নাজনীন নীহা। এরপর অল্প কিছু নাটক করে জনপ্রিয়তা পান তিনি। তার জনপ্রিয় নাটকগুলোর মধ্যে ‘একটা তুমি লাগবে’, ‘মেঘবালিকা’, ‘চুপকথা’, ‘উইশ কার্ড’, ‘মিথ্যা প্রেমের গল্প’ অন্যতম। সবশেষ গত ঈদে মুক্তি পেয়েছে এই অভিনেত্রীর নাটক ‘মায়াপাখি’। বরাবরের মতো এটিও দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলেছে।
Aminur / Aminur
ফারিয়ার নতুন মিশন
যে অভ্যাস পরিবর্তন করতে পারছেন না জয়া
সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়ে আবেগঘন ইয়ামি
১৯ বছর পর কলকাতায় ফিরছেন তসলিমা নাসরিন, পড়বেন কবিতা-মুক্তি পাচ্ছে ‘নির্বাসিত’
স্পেনের জয়ে উচ্ছ্বসিত শাকিব-অপু-বুবলী
সালমানের এ কী হাল!
বিয়েটা আর করতে হলো না: পরীমনি
সালমানের ভিডিও দেখে উদ্বিগ্ন অনুরাগীরা
পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ
কসমেটিক সার্জারি সম্পর্কে যে কথা বললেন দিয়া মির্জা
বিশ্বকাপ ফাইনাল : আর্জেন্টিনার জয় চাইছেন তারকারাও
বিশ্বকাপ ফাইনাল উপলক্ষ্যে ঢাকায় কনসার্ট, মঞ্চ মাতাবেন সঞ্জয় দেব ও প্রীতম হাসান