ফের প্লেব্যাকে ন্যানসি ও ইমরান
নাজমুন মুনিরা ন্যানসি ও ইমরান মাহমুদুল একসঙ্গে অনেক শ্রোতাপ্রিয় গান করেছেন। চলচ্চিত্রেও গেয়েছেন বেশ কিছু গান। মাঝে অনেকদিন আর প্লেব্যাকে একসঙ্গে তাদের কণ্ঠ পাওয়া যায়নি। দীর্ঘদিন পর ফের দ্বৈত গানে ন্যানসি-ইমরান।
কামরুজ্জামান রোমানের ‘শিকার’ ছবিতে গেয়েছেন তারা। ‘দুজন মিলে বাঁচব এক জীবন’ শিরোনামের গানটির কথা লিখেছেন কবির বকুল। সুর-সংগীতায়োজনে ইমরান। রবিবার রোম্যান্টিক ঘরানার গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।
নতুন এ গান নিয়ে বেশ উচ্ছ্বসিত ন্যানসি। বললেন, ‘ইমরানের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা সবসময়ই দারুণ। গানটির কথা ও সুর এত চমৎকার যে শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যাবে। অনেক দিন পর মনের মতো একটি চলচ্চিত্রের গান গাইলাম।’
অন্যদিকে ইমরানের মতে, বাংলা গানের অনন্য কণ্ঠ ন্যানসি। তার সঙ্গে দ্বৈত গান মানেই ইমরানের জন্য বিশেষ কিছু। তাই নতুন গানটি করেও ভীষণ আনন্দিত তিনি।
‘শিকার’ ছবির প্রধান চরিত্রে অভিনয় করবেন অপু বিশ্বাস ও মুরতজা পলাশ। থ্রিলার ঘরানার ছবিটির শুটিংয়ের জন্য এ সপ্তাহে নেপালে যাবে টিম, সেখানেই হবে ছবির পুরো শুটিং। ছবিতে অপু ও পলাশের সঙ্গে অভিনয় করবেন বড়দা মিঠু, রাশেদ মামুন অপুসহ অনেকে।
এমএসএম / এমএসএম
কমলা শাড়িতে মোহনীয় পরীমনি
গোপন বিয়ে নিয়ে গুঞ্জন উঠেছিল
না ফেরার দেশে ‘সিআইডি’খ্যাত নির্মাতা বিপি সিং
বোরকা পরে বাজার করলাম : শাবনূর
নতুন সিনেমায় শরিফুল রাজ
ছোট্ট শিশুটি এখন ১০০ কোটি টাকার মালিক
ভিকির ‘খলনায়ক’-এ নিশো-তমা-চঞ্চলসহ একঝাঁক তারকা
এত ভালোবাসা পাবো কখনো ভাবিনি : আলি ফজল
কেমন জীবন সঙ্গী পছন্দ সাই পল্লবীর?
তিন দেশের চলচ্চিত্র উৎসবে রেজওয়ান সুমিতের ‘মাস্টার’
হঠাৎ কনের সাজে সাদিয়া আয়মান
হ্যাঁ, প্রেম করছি, তবে আপাতত বিয়ে নয় : জাহ্নবী