ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

লন্ডনে গ্লোবাল আশেকে রাসুল (সা.) কনফারেন্স অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৬-৭-২০২৬ রাত ১১:৪৩

‎বিশ্বের প্রায় ৪০টি দেশের সহস্রাধিক মানুষের অংশগ্রহণে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে অনুষ্ঠিত হয়েছে গ্লোবাল আশেকে রাসুল (সা.) কনফারেন্স ২০২৬।

‎মোহাম্মদী ইসলামের নেতৃত্ব প্রদানকারী ইমাম প্রফেসর ড. কুদরত এ খোদা হুজুরের আহ্বানে স্থানীয় সময় রোববার বিকেলে লন্ডনের একটি কনভেনশন হলে এই কনফারেন্স অনুষ্ঠিত হয়।

‎মূল বক্তব্যে ইমাম কুদরত এ খোদা বলেন, “আজকের সমাজ হেরা গুহার সেই জ্ঞানকে ভুলে গেছে। ইসলাম রয়ে গেছে, কিন্তু আত্মশুদ্ধির সাধনা হারিয়ে গেছে।”

‎কোরআন অনুসরণ করার আহবান জানিয়ে তিনি বলেন, “কোরআন জানা আর কোরআন মানা এক জিনিস নয়।”

‎"ধর্মীয় জ্ঞান তখনই অর্থবহ হয়, যখন তা মানুষের চরিত্রে প্রতিফলিত হয়। সুফিজম মানুষকে চরিত্রবান হওয়ার শিক্ষা দেয়,” যোগ করেন ইমাম কুদরত এ খোদা।

‎বিশ্বশান্তি ও মানবিক সম্প্রীতির ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, “ভালোবাসার উপরে ধর্ম নেই, ভালোবাসার উপরে ইবাদত নেই।”

‎অনুষ্ঠানে সুফিবাদ, আল্লাহর প্রেমের মাধ্যমে আত্মিক জাগরণ, মোহাম্মদী ইসলামের শিক্ষা এবং বিশ্বব্যাপী এর কার্যক্রম নিয়ে বিভিন্ন দেশের প্রতিনিধিরা বক্তব্য দেন। 

‎কনফারেন্সে 'দ্য রাইজ এন্ড স্প্রেড অব মোহাম্মদী ইসলাম' শীর্ষক একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। মিলাদ শরীফ পাঠ এবং বিশ্ববাসীর শান্তি, সম্প্রীতি ও কল্যাণ কামনায় মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

‎বিশ্বের বিভিন্ন দেশের কয়েক লাখ আশেকে রাসুল অনলাইনে সংযুক্ত হয়ে অনুষ্ঠান উপভোগ করেন। 

‎দেওয়ানবাগ শরীফ যুক্তরাজ্য শাখা এই অনুষ্ঠান আয়োজন করেছে। বর্তমানে বিশ্বের ৪০টির বেশি দেশে দেওয়ানবাগ শরীফ নিবন্ধিত সংগঠন হিসেবে কার্যক্রম পরিচালনা করছে বলে আয়োজকরা জানান।

এমএসএম / এমএসএম

লোহিত সাগরে নৌ চলাচল নিরাপদ রাখা আন্তর্জাতিক দায়িত্ব: সৌদি আরব

সৌদি আরবের তায়েফ -রিয়াদ সড়কে দুর্ঘটনায় চার বাংলাদেশি নিহত

রিয়াদ দূতাবাসে প্রবাসী সাংবাদিকদের সঙ্গে রাষ্ট্রদূতের মতবিনিময়, পাসপোর্ট সেবা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য

সৌদি আরবে ওমরাহ পালনে ভিপি আনসুর উদ্দিন, জেদ্দা বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা

জেদ্দায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের প্রস্তুতি, গঠন হলো আয়োজক কমিটি

বাংলাদেশ-সৌদি বাণিজ্যে নতুন সম্ভাবনা সৌদি বাজারে বাড়ছে বাংলাদেশি পণ্যের চাহিদা, খুলছে নতুন উদ্যোক্তাদের দুয়ার

প্রবাসী উদ্যোক্তা মোহাম্মদ আইয়ুবের আক্ষেপ—দেশে সৎভাবে ব্যবসা করতে নানা বাধার অভিযোগ

লাওসে বাংলাদেশ কমিউনিটি ওয়েলফেয়ার কমিটির সংবর্ধনা অনুষ্ঠান

বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবাসী দলের উদ্যোগে খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জ্ঞাপন

অ্যান্ডি হলকে ৫ লাখ রিঙ্গিত জরিমানা

জেদ্দা টাওয়ারের নির্মাণকাজ ৪৩০ মিটার উচ্চতায়, ছাড়িয়েছে বুর্জ খলিফার অর্ধেক উচ্চতা

রিয়াদে সোফা কারখানায় ভয়াবহ আগুন, প্রাণ গেল বহু বাংলাদেশির

রেড সি ফিল্ম ফেস্টিভ্যালে প্রথমবারের মতো বাংলাদেশ: জেদ্দায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা