সিডনিতে হাইরক্স ওয়ার্ল্ড সিরিজ রেসিং প্রতিযোগিতায় বাংলাদেশের ফুয়াদের কৃতিত্ব
‘হাইরক্স ওয়ার্ল্ড সিরিজ অফ ফিটনেস রেসিং’ প্রতিযোগিতার সিডনি পর্বটি গত ৫ জুলাই সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। এই ইভেন্টে বাংলাদেশের একমাত্র প্রতিযোগী হিসেবে অংশ নেন ক্রীড়াবিদ ফুয়াদ শামসুল আলামিন। এটি ছিল তাঁর তৃতীয় হাইরক্স প্রতিযোগিতা।
ফুয়াদ এই ইভেন্টে ব্যক্তিগত ৮-কিলোমিটার দৌঁড় বিভাগে অংশ নিয়ে অসাধারণ ফলাফল অর্জন করেন। এই প্রতিযোগিতায় প্রতি এক কিলোমিটার দৌড় শেষে প্রতিযোগীদের ভিন্ন ভিন্ন কিছু ব্যায়াম সম্পন্ন করতে হয়; অর্থাৎ ৮ কিলোমিটারের দৌঁড় শেষ করতে অংশগ্রহণকারীদের মোট আটবার ব্যায়ামের ধাপগুলো পার করতে হয়। ব্যায়ামগুলোর মধ্যে রয়েছে স্লেড পুশ, স্লেড পুল, ১০০টি ওয়েটেড লাঞ্জেস (বিরমযঃবফ ষঁহমবং), ১০০টি ওয়াল বল থ্রো ইত্যাদি। সাধারণত এই প্রতিযোগিতা শেষ করতে গড়ে ১ ঘণ্টা ৪৫ মিনিট থেকে ২ ঘণ্টা সময় লাগে। তবে বাংলাদেশের ফুয়াদ মাত্র ১ ঘণ্টা ৩৪ মিনিট ৪০ সেকেন্ডে দৌঁড় ও সবকটি ব্যায়াম সম্পন্ন করে দ্রুততম সময়ে প্রতিযোগিতা শেষকারীদের তালিকায় নিজের নাম লেখান। এর মাধ্যমে তিনি ব্যক্তিগত হাইরক্স ইভেন্ট সম্পন্নকারী দ্রুততম বাংলাদেশি হিসেবে স্বীকৃতি লাভ করেন।
আয়োজক সংস্থা ‘বিওয়াইডি সিডনি হাইরক্স’ (ইণউ ঝুফহবু ঐুৎড়ী) ফুয়াদকে অভিনন্দন জানায় এবং তাঁকে একটি স্বীকৃতিপত্র প্রদান করে। বাংলাদেশের এ ফুয়াদ বিশ্বের বিভিন্ন দেশে আরও বড় ইভেন্টে অংশ নিয়ে ভালো ফলাফল করতে চান। এজন্য তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
এমএসএম / এমএসএম
লোহিত সাগরে নৌ চলাচল নিরাপদ রাখা আন্তর্জাতিক দায়িত্ব: সৌদি আরব
সৌদি আরবের তায়েফ -রিয়াদ সড়কে দুর্ঘটনায় চার বাংলাদেশি নিহত
রিয়াদ দূতাবাসে প্রবাসী সাংবাদিকদের সঙ্গে রাষ্ট্রদূতের মতবিনিময়, পাসপোর্ট সেবা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য
সৌদি আরবে ওমরাহ পালনে ভিপি আনসুর উদ্দিন, জেদ্দা বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা
জেদ্দায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের প্রস্তুতি, গঠন হলো আয়োজক কমিটি
বাংলাদেশ-সৌদি বাণিজ্যে নতুন সম্ভাবনা সৌদি বাজারে বাড়ছে বাংলাদেশি পণ্যের চাহিদা, খুলছে নতুন উদ্যোক্তাদের দুয়ার
প্রবাসী উদ্যোক্তা মোহাম্মদ আইয়ুবের আক্ষেপ—দেশে সৎভাবে ব্যবসা করতে নানা বাধার অভিযোগ
লাওসে বাংলাদেশ কমিউনিটি ওয়েলফেয়ার কমিটির সংবর্ধনা অনুষ্ঠান
বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবাসী দলের উদ্যোগে খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জ্ঞাপন
অ্যান্ডি হলকে ৫ লাখ রিঙ্গিত জরিমানা
জেদ্দা টাওয়ারের নির্মাণকাজ ৪৩০ মিটার উচ্চতায়, ছাড়িয়েছে বুর্জ খলিফার অর্ধেক উচ্চতা
রিয়াদে সোফা কারখানায় ভয়াবহ আগুন, প্রাণ গেল বহু বাংলাদেশির