ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

জবিতে ঈদে মিল্লাদুন্নবী উদযাপনে শিক্ষার্থীদের স্মারকলিপি


ইউছুব ওসমান, জবি  photo ইউছুব ওসমান, জবি
প্রকাশিত: ১২-১০-২০২১ দুপুর ৪:২৬
পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আগামী ২০ অক্টোবর  জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কেন্দ্রীয় জামে মসজিদে আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজন করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট স্মারকলিপি দিয়েছে শিক্ষার্থীরা।
 
মঙ্গলবার (১২ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, কোষাধ্যক্ষ, প্রক্টর ও ছাত্রকল্যাণ পরিচালক বরাবর স্মারকলিপি জমা দেন শিক্ষার্থীরা।
 
স্মারকলিপিতে বলা হয়েছে, আগামী ২০ অক্টোবর (১২ রবিউল আওয়াল) সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, ইসলামের প্রচারক হযরত মুহাম্মাদ (সাঃ) এর জন্মদিবস বা ঈদে মিলাদুন্নবী। ইতিমধ্যে এবছর রাষ্ট্রীয়ভাবে ঈদে মিলাদুন্নবী দিনটি পালন করার জন্যও উদ্দ্যোগ নেয়া হয়েছে৷ তাই আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দের আবেদন, এ দিনটিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে বাদ যোহর নবী (সাঃ) এর সীরাত (জীবনী) নিয়ে কিছুক্ষণ বিশেষ আলোচনা ও তারপর দোয়া ও তোবারক বিতরনের মাধ্যমে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) দিনটি উদযাপন করা হোক।
 
এসময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোস্তফা কামাল শিক্ষার্থীদের বলেন, আমি সবসময়ই এমন আয়োজনের পক্ষে ছিলাম। আমিও চাই এই আয়োজনটা হোক।
 
বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ বলেন, এমন আয়োজন করা যায় কিনা এই বিষয়টি নিয়ে আমি আলোচনা করে দেখবো। আলোচনা শেষে একটা সিদ্ধান্ত জানানো যাবে।

এমএসএম / এমএসএম

নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ

৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল

র‍্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড

গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি

গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি

গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

​ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন

ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়

পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক

পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে