ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

বন্ধুদের সঙ্গে গোসল করতে গিয়ে পুকুরঘাটের নিচে আটকে স্কুলছাত্রের মৃত্যু


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮-৭-২০২৬ রাত ৮:২২

চট্টগ্রামের মিরসরাইয়ে পুকুরে গোসল করতে নেমে ঘাটের নিচে আটকে শোয়াইব হোসাইন (১৬) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

শনিবার (১৮ জুলাই) দুপুরে উপজেলার ১৩ নম্বর মায়ানী ইউনিয়নের পূর্ব মায়ানী কাজিরহাট এলাকার খন্দকার বাড়ির পুকুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শোয়াইব হোসাইন স্থানীয় মাজেদা হক উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্র ছিল। সে স্থানীয় মোল্লাপাড়া হক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তাসলিমা খানম ও মোফাজ্জল হোসেন দম্পতির বড় ছেলে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে দুই বন্ধুর সঙ্গে খন্দকার বাড়ির পুকুরে গোসল করতে নামে শোয়াইব। গোসলের একপর্যায়ে তারা পুকুরঘাটের এক পাশ থেকে ডুব দিয়ে তলদেশ দিয়ে সাঁতরে অন্য পাশ দিয়ে ওঠার প্রতিযোগিতায় নামে। শোয়াইবের দুই বন্ধু সফলভাবে ওপরে উঠে এলেও শোয়াইব পুকুরঘাটের নিচে পাকা কাঠামোর ভেতর আটকে যায়। প্রথমে তার বন্ধুরা বিষয়টি টের পায়নি।

স্থানীয় বাসিন্দা শেখ ফরিদ বলেন, ‘দুই বন্ধু নিরাপদে উঠলেও শোয়াইব পুকুরঘাটের নিচে আটকে যায়। প্রথমে বিষয়টি তার বন্ধুরা বুঝতে পারেনি।’

পরবর্তী সময়ে শোয়াইব বাড়ি ফিরে না আসায় তার বন্ধুরা আবারও পুকুরে গিয়ে খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে পুকুরঘাটের নিচে আটকে থাকা অবস্থায় তাকে অচেতন ও আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা হয়। সেখান থেকে দ্রুত তাকে বড়তাকিয়া রেডিয়েন্স হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বড়তাকিয়া রেডিয়েন্স হাসপাতালের চিকিৎসক ডা. কামরুল হাসান জানান, হাসপাতালে আনার আগেই শোয়াইবের মৃত্যু হয়েছিল। পরে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্নের জন্য মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

এ বিষয়ে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন ঢাকা পোস্টকে বলেন, ‘ঘটনাটি আমরা শুনেছি। তবে নিহতের পরিবার বা স্থানীয় লোকজনের পক্ষ থেকে থানায় আনুষ্ঠানিকভাবে এখনও কিছু জানানো হয়নি।’

Parna / Parna

বাংলাদেশ–ইউনান সহযোগিতায় নতুন সম্ভাবনা, বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

বাড্ডায় নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্টে কিশোর শ্রমিকের মৃত্যু

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

দেশের সব টোল ব্যবস্থাকে এক নেটওয়ার্কে আনার উদ্যোগ

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর বিশ্বমঞ্চে নতুন ইতিহাসের সূচনা

জামায়াতের চিঠিতে এমপি নজরুলের পদ শূন্য করার সুযোগ নেই : ইসি সচিব

আইজিপিসহ পুলিশ পদক পাচ্ছেন ৯২ পুলিশ সদস্য

দাম বাড়ানো ছাড়া সরকারের সামনে কোনো বিকল্প ছিল না : প্রতিমন্ত্রী

জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি যাত্রী কল্যাণ সমিতির

চুরির টাকার ভাগ সাড়ে ৪ লাখ করে, কেউ বানিয়েছেন আসবাবপত্র কেউ অটো রিকশা

‘বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান’

রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউএনএইচসিআরকে সহায়তা করবে ফ্রান্স