জবির মেডিকেল সেন্টারে বসছে করোনার টিকাকেন্দ্র
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা, কর্মচারীদের টিকার আওতায় আনতে পূজার পরই বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে স্থাপন করা হচ্ছে করোনার টিকাকেন্দ্র। চীনের তৈরি সিনোফার্মের টিকা দেওয়া হবে হবে একেন্দ্রে। বুধবার (১৩ অক্টোবর) সকালের সময়কে এতথ্য জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ
অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ সকালের সময়কে বলেন, উপাচার্য মহোদয়ের সঙ্গে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ডেপুটি ডিরেক্টর জেনারেলের আলাপ হয়েছে। ক্যাম্পাসে টিকাকেন্দ্র স্থাপনের বিষয়টি ফাইনাল। তারা এখন আমাদের লোকবল আছে কি না, তা দেখতে চাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, নার্স আমরা জোগাড় করে দিব। সেভাবে তারা প্রস্তুতি নিচ্ছে।
কোষাধ্যক্ষ আরও বলেন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে টিকাকেন্দ্র অনুমোদিত হয়ে গেছে। এখন যেকোনো সময় চিঠি আসবে আমাদের হাতে।
এদিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই টিকা প্রদান করতে শিক্ষার্থীদের তথ্য চেয়ে বিভাগের চেয়ারম্যান ও ইন্সটিটিউটের পরিচালকদের আবারও চিঠি দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর আগে কয়েক দফা নির্দেশনা দেওয়ার পরও সকল শিক্ষার্থীর তথ্য দেয়নি বিভাগ ও ইন্সটিটিউটগুলো। এনিয়ে একটি বিজ্ঞপ্তিও প্রকাশিত হয়েছে। দ্রুততম সময়ের মধ্যেই শিক্ষার্থীদের তথ্য প্রদান করতে নির্দেশনা দেয়া হয়েছে বিজ্ঞপ্তিতে।
গত ৭ অক্টোবর থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সশরীরে পরীক্ষা শুরু হলেও বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীসহ শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা করোনার টিকার আওতায় আসেননি এখনোও। তাই সবাইকে করোনার টিকার আওতায় আনতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে টিকাকেন্দ্র স্থাপনের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ে চিঠি দিয়েছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এমএসএম / এমএসএম
নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ
৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়
পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল
র্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড
গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি
গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি
গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন
ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়
পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক
পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত
অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন
এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে
Link Copied