তেজগাঁও রেলগেট এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে অজ্ঞাত ব্যক্তি নিহত
রাজধানীর তেজগাঁও রেলগেট এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে অজ্ঞাতনামা এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার বয়স আনুমানিক ৫০ বছর।
রোববার (১৯ জুলাই) বিকেল ৪টার দিকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসা পথচারী আব্দুর রহমান জানান, আজ বেলা পৌনে তিনটার দিকে আমি এয়ারপোর্টে যাবার উদ্দেশ্যে তেজগাঁও রেলগেট এলাকা দিয়ে হেটে যাচ্ছিলাম। এ সময় দেখি এক ব্যক্তি রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। পরে ওই ব্যক্তি আমাকে ডেকে বলে ভাই আমাকে বাঁচান আমি মরে যাচ্ছি আমাকে হাসপাতালে নিয়ে নিয়ে যান। পরে আমি ওই ব্যক্তিকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আমি তার নাম পরিচয় কিছুই জানতে পারিনি।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
তিনি আরও জানান, নিহত ব্যক্তির নাভি বরাবর একটি ধারালো অস্ত্রের ছুরিকাঘাত রয়েছে। আমরা অজ্ঞাত ওই ব্যক্তির নাম পরিচয় জানতে পারিনি।
Parna / Parna
বাংলাদেশ–ইউনান সহযোগিতায় নতুন সম্ভাবনা, বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান
বাড্ডায় নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্টে কিশোর শ্রমিকের মৃত্যু
১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ
সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন
দেশের সব টোল ব্যবস্থাকে এক নেটওয়ার্কে আনার উদ্যোগ
প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর বিশ্বমঞ্চে নতুন ইতিহাসের সূচনা
জামায়াতের চিঠিতে এমপি নজরুলের পদ শূন্য করার সুযোগ নেই : ইসি সচিব
আইজিপিসহ পুলিশ পদক পাচ্ছেন ৯২ পুলিশ সদস্য
দাম বাড়ানো ছাড়া সরকারের সামনে কোনো বিকল্প ছিল না : প্রতিমন্ত্রী
জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি যাত্রী কল্যাণ সমিতির
চুরির টাকার ভাগ সাড়ে ৪ লাখ করে, কেউ বানিয়েছেন আসবাবপত্র কেউ অটো রিকশা
‘বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান’