ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রামে ধানের চারা রোপণের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই কৃষকের মৃত্যু


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯-৭-২০২৬ বিকাল ৭:৪৭

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় কৃষিজমিতে ধানের চারা রোপণের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই কৃষকের মৃত্যু হয়েছে।

রোববার (১৯ জুলাই) বিকেল ৩টার দিকে উপজেলার পাইন্দং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ফকিরাচান গ্রামের মাদার্শাবাড়ির পশ্চিমে ফটিকছড়ি বিলে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ফটিকছড়ি উত্তর উপজেলার ভূজপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আবুল কাশেমের ছেলে মো. হাসেম (৪৫) এবং একই এলাকার মাহবুবুল আলমের ছেলে মো. ইউনুস (৩৫)। তারা দুজনই দৈনিক মজুরিভিত্তিক কৃষিশ্রমিক হিসেবে কাজ করতেন।

পারিবারিক সূত্রে জানা যায়, হাশেমের পরিবারে স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে। অন্যদিকে ইউনুসের পরিবারে স্ত্রী ও দুই মেয়ে রয়েছে।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে ফটিকছড়ি বিলে ধানের চারা রোপণের কাজ করছিলেন হাসেম ও ইউনুস। এ সময় বিলের পাশ দিয়ে যাওয়া একটি বিদ্যুতের খুঁটি থেকে ছিঁড়ে পড়া বৈদ্যুতিক তার জমির পানিতে পড়েছিল। কাজ করার একপর্যায়ে তারা বিদ্যুৎবাহী পানির সংস্পর্শে এলে ঘটনাস্থলেই মারা যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য মো. ইব্রাহীম বলেন, ঘটনাস্থলেই দুই কৃষকের মৃত্যু হয়। দীর্ঘ সময় মরদেহ পড়ে থাকলেও পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি। পরে স্থানীয় লোকজন ঝুঁকি নিয়ে তাদের মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।

উদ্ধার কার্যক্রমে বিলম্বের অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। তাদের দাবি, ঘটনার পরপরই ফটিকছড়ি ফায়ার সার্ভিস ও থানা পুলিশকে খবর দেওয়া হলেও দীর্ঘ সময় কেউ ঘটনাস্থলে পৌঁছায়নি। ফলে স্থানীয়দেরই উদ্ধারকাজে এগিয়ে আসতে হয়।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর আওতাধীন ফটিকছড়ি জোনাল অফিসের এজিএম আশিক মাহমুদ সুমন বলেন, এ ঘটনায় তাদের কোনো গাফিলতি ছিল না। দুর্ঘটনার পরপরই ট্রিপ করে লাইনটি বন্ধ হয়ে যায়। মূলত খুঁটির ওপর থাকা কাঠের ক্রসআর্মের একপাশ ভেঙে সেটি টানা তারের ওপর পড়ে। বৃষ্টির পানির কারণে বিদ্যুৎ মাটিতেও ছড়িয়ে পড়ে। 

তিনি বলেন, এখানকার লাইন অনেক পুরোনো। নতুন প্রকল্প বাস্তবায়ন হলে কাঠের ক্রসআর্মগুলো পরিবর্তন করা সম্ভব হবে। নিহতদের পরিবারের জন্য আর্থিক সহায়তার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।

এ বিষয়ে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান বলেন, বিদ্যুৎস্পৃষ্টে দুই কৃষিশ্রমিকের মৃত্যুর খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Parna / Parna

দেশের সব টোল ব্যবস্থাকে এক নেটওয়ার্কে আনার উদ্যোগ

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর বিশ্বমঞ্চে নতুন ইতিহাসের সূচনা

জামায়াতের চিঠিতে এমপি নজরুলের পদ শূন্য করার সুযোগ নেই : ইসি সচিব

আইজিপিসহ পুলিশ পদক পাচ্ছেন ৯২ পুলিশ সদস্য

দাম বাড়ানো ছাড়া সরকারের সামনে কোনো বিকল্প ছিল না : প্রতিমন্ত্রী

জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি যাত্রী কল্যাণ সমিতির

চুরির টাকার ভাগ সাড়ে ৪ লাখ করে, কেউ বানিয়েছেন আসবাবপত্র কেউ অটো রিকশা

‘বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান’

রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউএনএইচসিআরকে সহায়তা করবে ফ্রান্স

মোহাম্মদপুরে সন্ত্রাসী ‘কাইল্ল‍্যা ফারুক’ বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার

পররাষ্ট্রসচিবের সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

২০ দিনে ডেঙ্গুতে ১২ মৃত্যু, হাম নিয়ে হাসপাতালে ভর্তি ৮ হাজারের বেশি

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত