এতিমখানার সম্পত্তি রক্ষায় মানববন্ধন, হাইকোর্টের রায় বাস্তবায়নের দাবি
ফজলুর রহমান ফজিলাতুন্নেছা মেমোরিয়াল ট্রাস্টের এতিমখানার সম্পত্তি রক্ষা করতে হাইকোর্টের দেওয়া রায় দ্রুত বাস্তবায়নের দাবিতে রাজধানীর খিলগাঁওয়ে মানববন্ধন করেছেন এতিম শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ, আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও একটি পক্ষ ফজলুর রহমান ফজিলাতুন্নেছা মেমোরিয়াল ট্রাস্টের সম্পত্তি দখল ও বিক্রির অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।
রোববার (১৯ জুলাই) ট্রাস্ট পরিচালনা কর্তৃপক্ষের উদ্যোগে রাজধানীর খিলগাঁওয়ের চৌধুরীপাড়ায় ট্রাস্টের নিজস্ব ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে মাদ্রাসার এতিম শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, প্রয়াত ফজলুর রহমান ও ফজিলাতুন্নেছা দম্পতি জীবদ্দশায় তাদের স্থাবর ও অস্থাবর সব সম্পত্তি ফজলুর রহমান ফজিলাতুন্নেছা মেমোরিয়াল ট্রাস্টের নামে উইল করে যান। বর্তমানে ট্রাস্টের অধীনে একটি নূরানী হাফিজিয়া ও এতিমখানা মাদ্রাসা, একটি জামে মসজিদ, একটি বৃহৎ কবরস্থান এবং একটি দাতব্য চিকিৎসালয় পরিচালিত হচ্ছে। মাদ্রাসাটিতে শতাধিক অসহায় এতিম ও অনাথ শিক্ষার্থী বিনা খরচে আবাসন, খাদ্য ও শিক্ষাসেবা পাচ্ছে।
বক্তারা আরও বলেন, ২০২৩ সালের ৩১ আগস্ট একটি রিট পিটিশনের রায়ে হাইকোর্ট ট্রাস্টের মালিকানা বহাল রাখার নির্দেশ দেন। কিন্তু সেই রায়ের পরও একটি পক্ষ ট্রাস্টের সম্পত্তি দখল ও বিক্রির অপচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে তারা অভিযোগ করেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, এতিমদের আশ্রয়স্থল ও শিক্ষাপ্রতিষ্ঠানের সম্পত্তি দখলের যেকোনো চেষ্টা শুধু আইনের পরিপন্থি নয়, মানবিক মূল্যবোধেরও পরিপন্থি। তাই হাইকোর্টের রায় দ্রুত বাস্তবায়ন, ট্রাস্টের সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত এবং দখল চেষ্টার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবিও জানান তারা।
ট্রাস্টের সেক্রেটারি সাইদুল ইসলাম সুমন বলেন, এই সম্পত্তি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর নয়। এটি অসহায় এতিম শিশুদের ভবিষ্যৎ, শিক্ষা ও মানবিক সেবার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তাই ট্রাস্টের সম্পত্তি রক্ষায় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গণমাধ্যম এবং সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করছি।
Parna / Parna
দেশের সব টোল ব্যবস্থাকে এক নেটওয়ার্কে আনার উদ্যোগ
প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর বিশ্বমঞ্চে নতুন ইতিহাসের সূচনা
জামায়াতের চিঠিতে এমপি নজরুলের পদ শূন্য করার সুযোগ নেই : ইসি সচিব
আইজিপিসহ পুলিশ পদক পাচ্ছেন ৯২ পুলিশ সদস্য
দাম বাড়ানো ছাড়া সরকারের সামনে কোনো বিকল্প ছিল না : প্রতিমন্ত্রী
জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি যাত্রী কল্যাণ সমিতির
চুরির টাকার ভাগ সাড়ে ৪ লাখ করে, কেউ বানিয়েছেন আসবাবপত্র কেউ অটো রিকশা
‘বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান’
রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউএনএইচসিআরকে সহায়তা করবে ফ্রান্স
মোহাম্মদপুরে সন্ত্রাসী ‘কাইল্ল্যা ফারুক’ বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার
পররাষ্ট্রসচিবের সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ
২০ দিনে ডেঙ্গুতে ১২ মৃত্যু, হাম নিয়ে হাসপাতালে ভর্তি ৮ হাজারের বেশি