২১ অক্টোবর থেকে ক্যাম্পাসেই সিনোফার্মের টিকা পাবে জবি শিক্ষার্থীরা
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের আগামী ২১ অক্টোবর থেকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে করোনার টিকা প্রদান কার্যক্রম শুরু হবে। প্রথমদিনে বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে ১০০ জন শিক্ষার্থীকে টিকা দিয়ে সকাল ১০ টায় টিকা কার্যক্রমের উদ্বোধন করা হবে। এরপর পর্যায়ক্রমে ২৫ অক্টোবর থেকে সকল শিক্ষার্থীকে টিকা প্রদান করা হবে।
বুধবার (১৩ অক্টোবর) জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে টিকাকেন্দ্র স্থাপনের জন্য তেজগাঁও থানা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড. মো. এম ইসলাম বুলবুলের বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার পরিদর্শনকালে এসব তথ্য জানা যায়।
জানা যায়, জবির মেডিকেল সেন্টারে টিকাদান শুরুর আগে একটি ট্রেনিং কর্মসূচি অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই কেন্দ্রে টিকাদান কর্মসূচি চলবে। মোট ১২টি বুথ বসানো হবে। ছাত্র-ছাত্রীদের জন্য আলাদা টিকা প্রদান বুথ থাকবে। টিকা গ্রহণের পর তাদের পর্যবেক্ষণের জন্য আলাদা ওয়েটিং রুমের ব্যবস্থা থাকবে।
টিকার জন্য রেজিস্ট্রেশন করে এখনও যাদের টিকাগ্রহণের তারিখসহ বার্তা আসেনি তাঁরা টিকাকেন্দ্রে এসে রেজিস্ট্রেশন করে টিকার তারিখ নিতে পারবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এ টিকাকেন্দ্রে চীনের তৈরি সিনোফার্মের প্রথম ও দ্বিতীয় ডোজ দেওয়া হবে। টিকা প্রদানের জন্য মোট ১২ জন নার্স ও দুইজন ডাক্তার নিয়োজিত থাকবে। আগাম সতর্কতা হিসেবে মেডিকেল সেন্টারে দুইটি বেড ও দুইটি অক্সিজেন সিলিন্ডারের ব্যবস্থা থাকবে।
যেসব শিক্ষার্থীর এখনও জাতীয় পরিচয় পত্র (এনআইডি) হয়নি তাদের জন্য ক্যাম্পাসেই এনআইডি রেজিষ্ট্রেশনের ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোস্তফা কামাল। সকালের সময়কে তিনি বলেন, উপাচার্য মহোদয় এ বিষয়ে কথা বলছেন। স্পটে এনআইডি রেজিস্ট্রেশনের ব্যবস্থা করা হচ্ছে।
এমএসএম / এমএসএম
নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ
৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়
পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল
র্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড
গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি
গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি
গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন
ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়
পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক
পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত
অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন
এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে
Link Copied