শুরু হচ্ছে শিশুদের পরীক্ষামূলক টিকা প্রয়োগ
পরীক্ষামূলকভাবে ১২ থেকে ১৭ বছর বয়সী শিশু-কিশোরদের করোনা টিকা প্রয়োগ কার্যক্রম শুরু হচ্ছে। বৃহস্পতিবার (১৪ অক্টোবর) থেকে এ কার্যক্রম শুরু হবে। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম এ তথ্য জানান।
তিনি বলেন, “স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় কাজ করছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে। মানিকগঞ্জের কর্নেল মালেক মেডিকেল কলেজে দুপুর ১২টায় শিশুদের এই টিকাদান কর্মসূচি শুরু হবে।”
তিনি আরও বলেন, “প্রাথমিকভাবে মানিকগঞ্জের দুটি সরকারি স্কুলের ১২ থেকে ১৭ বছর বয়সী ছেলে-মেয়েদের ফাইজারের টিকা দেওয়া হবে। সেখানে যাদের টিকা দেওয়া হবে তাদের ১০ থেকে ১৫ দিন পর্যবেক্ষণ করা হবে। পরে রাজধানীতে বড় আকারে টিকাদান কার্যক্রম শুরু হবে। এ ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টরা টিকাদান কর্মসূচিতে সম্পৃক্ত হবেন।”
প্রীতি / প্রীতি
প্রধানমন্ত্রীর জাপান সফর দুই দেশের সম্পর্ক উচ্চতর পর্যায়ে উন্নীত করবে
ভোটার এলাকা পরিবর্তনের আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত
গাজীপুরে ইবনে সিনা ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে
সিলেট-তামাবিল সড়কে ৫ মিনিটের ব্যবধানে দুই দুর্ঘটনা, শিশুসহ নিহত ৩
সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ডের কারণ জানতে চেয়ে প্রবাসী কল্যাণে চিঠি
ইস্ট বেঙ্গল রেজিমেন্ট না থাকলে দেশ আজও পাকিস্তান থাকতো : স্পিকার
ট্রাফিক আইন লঙ্ঘনে গত দুদিনে ডিএমপির ৪২৬০ মামলা
যুব উন্নয়নের প্রশ্নপত্র ফাঁস: এনবিআরের দুই কর্মী বরখাস্ত
কর্ণফুলী টানেলের লোকসান তদন্তে সংসদীয় কমিটি, শূন্য পদে নিয়োগের নির্দেশ
তথ্য কমিশনের প্রধান তথ্য কমিশনার হলেন নাহরিন ইসলাম খান
ডেঙ্গু প্রতিরোধে ‘ক্লিনিং ডে’ উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন
হাসপাতাল থেকে সরকারি কোয়ার্টার, ১৩ স্পটে প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন