রুই মাছের রেজালা
চলছে পুজার মৌসুম। সনাতন ধর্মের অনুসারীরা পুজার এই সময়ে রসনা বিলাস করেন। নবমীর এই দিনে জেনে নিন রুই মাছের রেজালা তৈরির রেসিপি।
উপকরণ
রুই মাছ বড় ৮ টুকরা
ঘি ও সয়াবিন তেল একসঙ্গে ৪ টেবিল চামচ
টক দই এক কাপ,
পিঁয়াজবাটা আধা কাপ
আদাবাটা ১ চা-চামচ
লবঙ্গ ৬টি
তেজপাতা ২টি
শুকনো লঙ্কা ৭-৮টি
গোলমরিচ ৬টি
বড় পিঁয়াজ ২টি,
লবণ স্বাদমতো
চিনি স্বাদমতো
জায়ফল গুড়া সামান্য
প্রণালি
টক দই ফেটিয়ে তার সঙ্গে পিঁয়াজ, আদা, কাঁচা মরিচ মিশিয়ে নিন। মাছ হালকা করে ভেজে ৪৫ মিনিট মতো দইয়ে ভিজিয়ে রাখুন। কড়াইতে ঘি গরম করে তার মধ্যে গরম মশলা, তেজপাতা ও শুকনা মরিচের ফোড়ন দিন। ফোড়ন হয়ে গেলে আস্ত গোলমরিচ ও কাটা পিঁয়াজ দিন। পিঁয়াজে লালচে রং এলে মাছগুলো তুলে নিয়ে ফেটিয়ে রাখা দই দিয়ে ভাল করে নাড়তে থাকুন। মশলা থেকে তেল ছাড়লে তার মধ্যে মাছ দিয়ে দিন। তারপর স্বাদমতো লবণ ও চিনি দিয়ে সামান্য গরম পানি দিতে পারেন। মাছের ঝোল এতে গাঢ় হবে। নামানোর আগে জায়ফল গুড়া দিতে হবে।
প্রীতি / প্রীতি
আপনার হার্ট সুস্থ আছে তো?
পেট ফাঁপা দূর করে এবং ওজন কমাতে সাহায্য করে এই চা
মা-বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার ৫ উপায়
মা-বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার ৫ উপায়
চুলে সাবান ব্যবহার করলে কী হয়?
প্রতিদিন ইয়ারবাড ব্যবহারে কি কানের ক্ষতি হয়?
মায়ের দুধই শিশুর সুরক্ষার প্রথম ভিত
পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন
গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন
খাবারের সঙ্গে শরীরে ঢুকছে প্লাস্টিক, ঝুঁকি কমানোর ৭ উপায়
গর্ভবতী নারীদের যেসব খাবার এড়িয়ে চলা উচিত
রান্নাঘরের সিঙ্ক ঝকঝকে রাখার উপায় জেনে নিন