দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা রুখে দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
পূজা মণ্ডপে বিশৃঙ্খলাকারীদের খুব দ্রুতই গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। সেই সঙ্গে যারা এই ধরণের ইস্যু তৈরি করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি করার পরিকল্পনা করছেন তাদেরকেও খুঁজে বের করা হবে বলে জানান তিনি।
বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সচিবালয়ের নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, উদ্দেশ্যমূলক ভাবে কোনো স্বার্থান্বেষী মহল কুমিল্লায় এই ধরনের সহিংসতার ঘটনা ঘটিয়েছেন।
এমন পরিস্থিতিতে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোনো ধরনের উস্কানিতে কেউ পা দিবেন না। কুমিল্লায় ঘটনায় কয়েকজন সন্দেহভাজন ব্যক্তিতে গ্রেফতার করা হয়েছে। সেই সঙ্গে যারা এর সঙ্গে জড়িত খুব দ্রুতই তাদের গ্রেফতার করা হবে।
প্রতিটি পূজা মণ্ডপে সিসি টিভি ক্যামেরা স্থাপনের কথা উল্লেখ করে আসাদুজ্জামান খান কামাল বলেন, যেসব পূজা মণ্ডপে সিসি টিভি ক্যামেরা নেই দ্রুত সময়ের মধ্যে সে সব মণ্ডপে সিসি টিভি ক্যামেরা স্থাপন করা উচিত।
প্রীতি / প্রীতি
প্রধানমন্ত্রীর জাপান সফর দুই দেশের সম্পর্ক উচ্চতর পর্যায়ে উন্নীত করবে
ভোটার এলাকা পরিবর্তনের আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত
গাজীপুরে ইবনে সিনা ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে
সিলেট-তামাবিল সড়কে ৫ মিনিটের ব্যবধানে দুই দুর্ঘটনা, শিশুসহ নিহত ৩
সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ডের কারণ জানতে চেয়ে প্রবাসী কল্যাণে চিঠি
ইস্ট বেঙ্গল রেজিমেন্ট না থাকলে দেশ আজও পাকিস্তান থাকতো : স্পিকার
ট্রাফিক আইন লঙ্ঘনে গত দুদিনে ডিএমপির ৪২৬০ মামলা
যুব উন্নয়নের প্রশ্নপত্র ফাঁস: এনবিআরের দুই কর্মী বরখাস্ত
কর্ণফুলী টানেলের লোকসান তদন্তে সংসদীয় কমিটি, শূন্য পদে নিয়োগের নির্দেশ
তথ্য কমিশনের প্রধান তথ্য কমিশনার হলেন নাহরিন ইসলাম খান
ডেঙ্গু প্রতিরোধে ‘ক্লিনিং ডে’ উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন
হাসপাতাল থেকে সরকারি কোয়ার্টার, ১৩ স্পটে প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন