ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

বিশ্বসেরা গবেষকদের তালিকায় জাককানইবির ৩ শিক্ষক


মো. আরাফাত রহমান, জাককানইবি photo মো. আরাফাত রহমান, জাককানইবি
প্রকাশিত: ১৪-১০-২০২১ দুপুর ৪:১৫
আন্তর্জাতিক সংস্থা আলপার-ডগার (এডি) বৈজ্ঞানিক সূচকের বিশ্বসেরা বিজ্ঞানী ও গবেষকদের তালিকায় স্থান পেয়েছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) ৩ জন শিক্ষক । সম্প্রতি এডি সাইন্টিফিক ইনডেক্স নামে আন্তর্জাতিক খ্যাতনামা এ সংস্থা বিশ্বের সাত লাখেরও বেশি বিজ্ঞানীর ও গবেষকের সাইটেশান, আর্টিকেল এবং অন্যান্য ইনডেক্সের ভিত্তিতে এই তালিকা প্রকাশ করেছে। 
 
তালিকায় স্থান পাওয়া শিক্ষকরা হলেন- বিজ্ঞান অনুষদের অন্তর্ভুক্ত কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মিজানুর রহমান,  সামাজিক বিজ্ঞান অনুষদের অন্তর্ভুক্ত পপুলেশন সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক মো. নুরুজ্জামান খাঁন ও কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক মো. সেলিম আল মামুন মিজানুর রহমান বাংলাদেশের গবেষকদের মধ্যে ১৩৬২ তম তালিকায় রয়েছেন। কাজ করছেন ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি নিয়ে। বিশ্বের গবেষকদের মধ্যে তাঁর অবস্থান পাঁচ লাখ ১৪৪২ তম এবং এশিয়ার মধ্যে অবস্থান এক লাখ ১৬ হাজার ১২৬ তম।
 
মো. নুরুজ্জামান খাঁন তালিকায় থাকা বাংলাদেশের গবেষকদের মধ্যে ১৫১ তম। বিশ্বের গবেষকদের মধ্যে তাঁর অবস্থান দুই লাখ ১৯ হাজার ৮৫৮ তম এবং এশিয়ার মধ্যে অবস্থান ৩৭ হাজার ২৭ তম। কাজ করছেন মেডিকেল এন্ড হেলথ সায়েন্স নিয়ে। সেলিম আল মামুন বাংলাদেশের গবেষকদের মধ্যে  ১৩৭৪ তম তালিকায় রয়েছেন। কাজ করছেন ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি নিয়ে। বিশ্বে তার অবস্থান ৫০২৬০৯ তম। আর এশিয়ায় তার অবস্থান ১১৬৮৬৫ তম।শিক্ষকদের এমন অর্জনে জাককানইবি উপাচার্য অধ্যাপক ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান বলেন, অন্তর থেকে আমি তাদেরকে অভিনন্দন ও শ্রদ্ধা জানাই। এটি শুধু তাদের ব্যক্তিগত বা তাদের বিভাগের নয়, এটি বিশ্ববিদ্যালয়ের জন্যে বিশাল অর্জন ও সুনাম বয়ে এনেছে।উল্লেখ্য, এই তালিকা প্রকাশ করতে গুগল স্কলারে এইচ-ইনডেক্স এবং আই১০ ইনডেক্স স্কোর এবং সাইটেশনের উপর ভিত্তি করে বিজ্ঞানীদের মোট এবং শেষ পাঁচ বছরের তথ্য বিশ্লেষণ করেছেন এডি ইনডেক্স। নিজ নিজ গবেষণার বিষয় অনুযায়ী গবেষকদের বিশ্ববিদ্যালয়, নিজ দেশ ও বিশ্বে গবেষকদের অবস্থান নিয়েও তথ্য প্রকাশ করা হয়েছে।

এমএসএম / এমএসএম

পাবিপ্রবি তরুণ কলাম লেখক ফোরামের আংশিক কমিটি নেতৃত্বে মনির–বাপ্পি

পবিপ্রবি পরিদর্শনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ

৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল

র‍্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড

গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি

গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি

গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

​ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন

ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়

পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক

পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত