ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

ড্রেনে নিখোঁজের ছয় ঘণ্টা পর জীবিত উদ্ধার


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪-১০-২০২১ দুপুর ৪:১৭

প্রায় ছয় ঘণ্টা চেষ্টার পর রাজধানীর মিরপুরের কালশীতে ২২ তলা বিশিষ্ট একটি গার্মেন্টস সংলগ্ন ড্রেনে পড়ে নিখোঁজ ব্যক্তিকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে তাকে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ব্যক্তির নাম মানিক মিয়া। তার বয়স আনুমানিক ৪০ বছর। তিনি মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে। তাকে পল্লবীর ইসলামিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা মোহাম্মদ রায়হান ঢাকা টাইমসকে বলেন, ফায়ার সার্ভিসের ডুবুরিরা প্রায় ছয় ঘণ্টার অভিযান চালিয়ে নিখোঁজ ব্যক্তিকে উদ্ধার করেছে। তাকে উদ্ধারের সময় প্রথমে আমরা ভেবেছিলাম তিনি মারা গেছেন। পরবর্তী সময়ে জানতে পেরেছি তিনি জীবিত। তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।

এর আগে বাবার সঙ্গে চশমা কিনে বাড়ি ফেরার পথে চট্টগ্রামের আগ্রাবাদে ড্রেনে পড়ে নিখোঁজ হন চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সেহেরীন মাহবুব সাদিয়া। পরে ২৮ সেপ্টেম্বর তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। এই ঘটনার দুই সপ্তাহ না পেরোতেই রাজধানী ঢাকার ড্রেনে পড়ে সকালে নিখোঁজ হন এই ব্যক্তি। খবর পেয়ে তাকে উদ্ধারে অভিযান শুরু করে ফায়ার সার্ভিস। দুটি ইউনিট ও ডুবুরিরা প্রায় ছয় ঘণ্টা চেষ্টার পর নিখোঁজ ব্যক্তিকে উদ্ধার করল।

গত ২৭ আগস্ট চট্টগ্রামে ছালেহ উদ্দিন নামে এক ব্যবসায়ীও নালায় পড়ে মারা যান।

প্রীতি / প্রীতি

প্রধানমন্ত্রীর জাপান সফর দুই দেশের সম্পর্ক উচ্চতর পর্যায়ে উন্নীত করবে

ভোটার এলাকা পরিবর্তনের আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত

গাজীপুরে ইবনে সিনা ওষুধ কারখানার আগুন ‍নিয়ন্ত্রণে

সিলেট-তামাবিল সড়কে ৫ মিনিটের ব্যবধানে দুই দুর্ঘটনা, শিশুসহ নিহত ৩

সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ডের কারণ জানতে চেয়ে প্রবাসী‌ কল‌্যাণে চি‌ঠি

ইস্ট বেঙ্গল রেজিমেন্ট না থাকলে দেশ আজও পাকিস্তান থাকতো : স্পিকার

ট্রাফিক আইন লঙ্ঘনে গত দুদিনে ডিএমপির ৪২৬০ মামলা

যুব উন্নয়নের প্রশ্নপত্র ফাঁস: এনবিআরের দুই কর্মী বরখাস্ত

কর্ণফুলী টানেলের লোকসান তদন্তে সংসদীয় কমিটি, শূন্য পদে নিয়োগের নির্দেশ

তথ্য কমিশনের প্রধান তথ্য কমিশনার হলেন নাহরিন ইসলাম খান

​ডেঙ্গু প্রতিরোধে ‘ক্লিনিং ডে’ উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন

হাসপাতাল থেকে সরকারি কোয়ার্টার, ১৩ স্পটে প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন

দুর্গাপূজায় অপ্রয়োজনীয় আলোকসজ্জা-উচ্চ শব্দে মাইক নিষিদ্ধ করতে নির্দেশনা