ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

কুবি'র কোষাধ্যক্ষ ও ৪ শিক্ষকের নাম বিশ্বসেরা গবেষকের তালিকায়


কুবি প্রতিনিধি photo কুবি প্রতিনিধি
প্রকাশিত: ১৪-১০-২০২১ দুপুর ৪:৫১

চলতি বছরে অ্যালপার ডগার (এডি) সায়েন্টিফিক ইনডেক্সের ওয়েবসাইটে প্রকাশিত বিশ্বসেরা গবেষকদের তালিকায় স্থান পেয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান ও বিশ্ববিদ্যালয়ের ৪ জন শিক্ষক।

রোববার (১০ অক্টোবর) বিশ্বসেরা গবেষকদের ১২টি ক্যাটাগরিতে এ তালিকা প্রকাশ করা হয়েছে। 

তালিকায় স্থান পাওয়া কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান ঢাবি'র গবেষকদের মধ্যে ১০৮তম, বাংলাদেশি গবেষকদের মধ্যে ৮৪৪তম, এশিয়ায় ৯৬৭৪০তম এবং বিশ্বে ৪৫৪৮০২তম।

এছাড়া বিশ্বসেরা গবেষকদের তালিকায় স্থান পাওয়া কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের চারজন শিক্ষক একাউন্টিং  এন্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিন, একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ তোফায়েল হোসেন মজুমদার, পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোঃ খলিলুর রহমান এবং ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক কাজী ওমর সিদ্দিক।

উল্লেখ্য, তালিকায় ১২টি ক্যাটাগরিতে বিশ্বের ২০৬টি দেশের গবেষকদের তালিকা প্রকাশ করা হয়েছে। এতে ৭ লাখ ৮ হাজার ৫৬১ জন গবেষক স্থান পেয়েছেন। সায়েন্টিফিক ইনডেক্স গবেষকদের গুগল স্কলারের রিসার্চ প্রোফাইলের বিগত ৫ বছরের গবেষণার এইচ ইনডেক্স, আইটেন ইনডেক্স এবং সাইটেশন স্কোরের ভিত্তিতে র‍্যাংকিংটি প্রকাশ করেছে।

এমএসএম / এমএসএম

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে

বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ

পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী