টিকা নিতে ১২-১৭ বছরের শিক্ষার্থীদের তথ্য পাঠানোর নির্দেশ
ঢাকা মহানগরীর শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের করোনার টিকা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ জন্য শিক্ষার্থীদের তথ্য সংগ্রহের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)। গতকাল বৃহস্পতিবার (১৪ অক্টোবর) মাউশির মহাপরিচালক প্রফেসর ড. সৈয়দ গোলাম ফারুকের সই করা এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশ দেয়া হয়।
এতে বলা হয়, মাউশি আওতাধীন ঢাকা মহানগরীর সকল শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত ১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদের কোভিড-১৯ টিকা দেওয়ার জন্য সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে। তাই এসব প্রতিষ্ঠানের ১২-১৭ বছর বয়সী সকল শিক্ষার্থীদের তথ্য ছক আকারে পূরণ করে ১৯ অক্টোবরের মধ্যে student.vaccination2021@gmail.com ই-মেইল ঠিকানায় পাঠাতে হবে।
বিষয়টি অতি জরুরি উল্লেখ করে তথ্যছকে শিক্ষার্থীদের ১৭ ডিজিটের জন্ম-নিবন্ধন নম্বর, নাম, প্রতিষ্ঠানের নাম, প্রতিষ্ঠানের কোড, জন্ম তারিখ ও অভিভাবকের মোবাইল নম্বর দিতে বলা হয়েছে।
উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার মানিকগঞ্জে পরীক্ষামূলকভাবে মোট ১২০ শিক্ষার্থীকে ফাইজারের টিকা দেওয়া হয়েছে। এসব শিক্ষার্থীদের আগাম ১০ থেকে ১৪ দিনের জন্য পর্যবেক্ষণে রাখা হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
জামান / জামান
প্রধানমন্ত্রীর জাপান সফর দুই দেশের সম্পর্ক উচ্চতর পর্যায়ে উন্নীত করবে
ভোটার এলাকা পরিবর্তনের আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত
গাজীপুরে ইবনে সিনা ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে
সিলেট-তামাবিল সড়কে ৫ মিনিটের ব্যবধানে দুই দুর্ঘটনা, শিশুসহ নিহত ৩
সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ডের কারণ জানতে চেয়ে প্রবাসী কল্যাণে চিঠি
ইস্ট বেঙ্গল রেজিমেন্ট না থাকলে দেশ আজও পাকিস্তান থাকতো : স্পিকার
ট্রাফিক আইন লঙ্ঘনে গত দুদিনে ডিএমপির ৪২৬০ মামলা
যুব উন্নয়নের প্রশ্নপত্র ফাঁস: এনবিআরের দুই কর্মী বরখাস্ত
কর্ণফুলী টানেলের লোকসান তদন্তে সংসদীয় কমিটি, শূন্য পদে নিয়োগের নির্দেশ
তথ্য কমিশনের প্রধান তথ্য কমিশনার হলেন নাহরিন ইসলাম খান
ডেঙ্গু প্রতিরোধে ‘ক্লিনিং ডে’ উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন
হাসপাতাল থেকে সরকারি কোয়ার্টার, ১৩ স্পটে প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন