ঢাকা শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

জেদ্দা টাওয়ারের নির্মাণকাজ ৪৩০ মিটার উচ্চতায়, ছাড়িয়েছে বুর্জ খলিফার অর্ধেক উচ্চতা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩-৮-২০২৬ দুপুর ৪:৫৬

বিশ্বের সর্বোচ্চ গগনচুম্বী অট্টালিকা নির্মাণের পথে আরও এক ধাপ এগিয়েছে সৌদি আরবের জেদ্দা টাওয়ার। নির্মাণকাজ ইতোমধ্যে ৪৩০ মিটার উচ্চতায় পৌঁছেছে, যা বিশ্বের বর্তমান সর্বোচ্চ ভবন দুবাইয়ের বুর্জ খলিফার ৮২৮ মিটার উচ্চতার অর্ধেকেরও বেশি।

কিংডম হোল্ডিং কোম্পানির ত্রৈমাসিক ফলাফল প্রতিবেদনে জানানো হয়েছে, জেদ্দা টাওয়ারের নির্মাণকাজ বর্তমানে ১০৬ তলা পর্যন্ত সম্পন্ন হয়েছে। এ পর্যন্ত প্রকল্পে ৩ লাখ ঘনমিটারের বেশি কংক্রিট ঢালা হয়েছে। নির্মাণস্থলে কাজ করছেন প্রায় ৬ হাজার ৪০০ শ্রমিক।

কিংডম হোল্ডিংয়ের চেয়ারম্যান প্রিন্স আলওয়ালিদ বিন তালাল বলেন, “টাওয়ারটি ১ হাজার মিটারের বেশি উচ্চতার লক্ষ্যের পথে ৪৩০ মিটার উচ্চতায় পৌঁছেছে। আমি জেদ্দা টাওয়ারে কর্মরত দলগুলোর সঙ্গে দেখা করেছি এবং নিজ চোখে কাজের অগ্রগতি দেখেছি। আল্লাহর রহমতে কাজ এগিয়ে চলছে এবং আমরা বিশ্বের সর্বোচ্চ টাওয়ারটির নির্মাণ সম্পন্ন করব।”

জেদ্দা টাওয়ারের নির্মাণ প্রকল্পটি অত্যন্ত জটিল ও উচ্চাভিলাষী। পুরো কমপ্লেক্সে থাকবে ৫৯টি লিফট। এর মধ্যে ৫৪টি সিঙ্গেল-ডেক এবং পাঁচটি ডাবল-ডেক লিফট। পাশাপাশি থাকবে ১২টি এসকেলেটর। অবজারভেটরিতে চলাচলকারী লিফটগুলোর গতি হবে প্রতি সেকেন্ডে সর্বোচ্চ ১০ মিটার।

২০১৩ সালে প্রকল্পটির কাজ শুরু হলেও বিভিন্ন অর্থনৈতিক ও রাজনৈতিক কারণে নির্মাণকাজে একাধিকবার বিলম্ব হয়। করোনাভাইরাস মহামারির সময়ও প্রকল্পের অগ্রগতি বাধাগ্রস্ত হয়েছিল।

জেদ্দা টাওয়ারের নকশা করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক স্থাপত্য প্রতিষ্ঠান Adrian Smith + Gordon Gill Architecture। একই প্রতিষ্ঠান বিশ্বের বর্তমান সর্বোচ্চ ভবন বুর্জ খলিফার নকশার সঙ্গেও যুক্ত ছিল।

প্রকল্পটি সম্পন্ন হলে জেদ্দা টাওয়ারের মোট নির্মিত এলাকা দাঁড়াবে প্রায় ৫ লাখ ৩০ হাজার বর্গমিটার বা ৫৭ লাখ বর্গফুট। ১ হাজার মিটারের বেশি উচ্চতার এই টাওয়ার সম্পন্ন হলে এটি বুর্জ খলিফাকে ছাড়িয়ে বিশ্বের সর্বোচ্চ ভবনের মর্যাদা অর্জন করবে।

এমএসএম / এমএসএম

সৌদি আরবের তায়েফ -রিয়াদ সড়কে দুর্ঘটনায় চার বাংলাদেশি নিহত

রিয়াদ দূতাবাসে প্রবাসী সাংবাদিকদের সঙ্গে রাষ্ট্রদূতের মতবিনিময়, পাসপোর্ট সেবা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য

সৌদি আরবে ওমরাহ পালনে ভিপি আনসুর উদ্দিন, জেদ্দা বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা

জেদ্দায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের প্রস্তুতি, গঠন হলো আয়োজক কমিটি

বাংলাদেশ-সৌদি বাণিজ্যে নতুন সম্ভাবনা সৌদি বাজারে বাড়ছে বাংলাদেশি পণ্যের চাহিদা, খুলছে নতুন উদ্যোক্তাদের দুয়ার

প্রবাসী উদ্যোক্তা মোহাম্মদ আইয়ুবের আক্ষেপ—দেশে সৎভাবে ব্যবসা করতে নানা বাধার অভিযোগ

লাওসে বাংলাদেশ কমিউনিটি ওয়েলফেয়ার কমিটির সংবর্ধনা অনুষ্ঠান

বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবাসী দলের উদ্যোগে খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জ্ঞাপন

অ্যান্ডি হলকে ৫ লাখ রিঙ্গিত জরিমানা

জেদ্দা টাওয়ারের নির্মাণকাজ ৪৩০ মিটার উচ্চতায়, ছাড়িয়েছে বুর্জ খলিফার অর্ধেক উচ্চতা

রিয়াদে সোফা কারখানায় ভয়াবহ আগুন, প্রাণ গেল বহু বাংলাদেশির

রেড সি ফিল্ম ফেস্টিভ্যালে প্রথমবারের মতো বাংলাদেশ: জেদ্দায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা

সৌদি আরবের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ৫ নিহত